=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঋতুস্রাব স্বাস্থ্যবিধিতে বড় পদক্ষেপ সরকারের! প্রতিটি গার্লস স্কুলে বসবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে গার্লস স্কুলগুলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের (Government Of West Bengal)! শীঘ্রই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে এই যুগান্তকারী সিদ্ধান্ত ব্যাপক খুশি সকলে। মূলত ঋতুস্রাবের সময়ে মেয়েরা যাতে কোনও ধরনের সমস্যা ছাড়াই স্বাভাবিক ভাবে স্কুলে আসতে পারে তার জন্যই নেওয়া হয়েছে এই উদ্যোগ।

কী বলছেন অগ্নিমিত্রা পাল?

রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “বিজেপি সরকার বাংলার মা-বোনেদের পাশে সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আমরা কর্মস্থলে, স্কুল, কলেজে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি নারীদের নিত্যদিনের স্বাচ্ছন্দ্যর দিকেও নজর রাখব। আর তাই এর জন্য তৈরি হয়েছে ব্লু প্রিন্টও। আগামী ৩০ তারিখে দেশের নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর আসছেন কলকাতায়। তখনই তাঁর কাছে উন্নয়নের এই ফাইলটি তুলে ধরা হবে।”

বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

মেয়েদের শারীরিক সুবিধার কথা মাথায় রেখে রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “প্রতিটি মেয়েদের স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। পাশাপাশি মেয়েদের এবং ছেলেদের জন্য প্রতিটি স্কুলে তৈরি হবে অ্যাসপিরেশনাল টয়লেট। যেখানে যথেষ্ট পরিমাণে জলের ব্যবস্থা, হ্যান্ডওয়াশ থাকবে। এছাড়াও রাস্তাঘাটে মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন ডিসপেনসার মেশিন এবং প্যাড ইনসিনেরেটর মেশিন রাখা হবে। যার মাধ্যমে ব্যবহৃত স্যানিটারি প্যাড নষ্ট করা যাবে মূহূর্তে। কোনো রকমভাবে যাতে পরিবেশ দূষিত না হয় সেদিকে নজর রাখা হবে।”

আরও পড়ুন: ডিটেনশন ও ডিপোর্টেশনে জোর প্রশাসনের! হোল্ডিং সেন্টারে আটক ৩৮৬, প্রকাশ্যে এল বড় তথ্য

সম্প্রতি এক সমীক্ষায় দেখা গিয়েছে, ৭৫ শতাংশ নারী অভিযোগ করেছে, বাড়ির বাইরে আকস্মিক ঋতুস্রাব শুরু হলে প্যাড না থাকলে তাঁরা সমস্যায় পড়েন। তাই সকলেই চান শৌচালয়ে স্যানিটারি প্যাড থাকুক। আর সেই কথা মাথায় রেখেই এবার রাজ্য সরকারের তরফে প্রতিটি সরকারি স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন শীঘ্রই চালু করা হতে চলেছে।

Leave a Comment