=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই লিমিটের পর বন্ধ হয়ে যাবে ওয়েটিং লিস্ট টিকিট বুকিং! বড় সিদ্ধান্তের পথে রেল

সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুম কিংবা গরমের ছুটিতে ট্রেনের কনফার্ম টিকিট পাওয়া আকাশের চাঁদ ধরার মতো। এই পরিস্থিতিতে বহু যাত্রী ওয়েটিং লিস্টের টিকিট (Waiting Ticket) কেটে থাকেন। হয়তো চার্ট তৈরির আগে তা কনফার্ম হয়ে যাবে এই আশায়। কিন্তু অনেক সময় সেই ওয়েটিং লিস্ট ৩০০ বা ৪০০ পার হয়ে যায়। যার খেসারত গুনতে হয় কনফার্ম টিকিট থাকা বৈধ যাত্রীদের।

এই চরম ভোগান্তি এবং ট্রেনের কামরায় উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণ করার জন্য এবার এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। ওয়েটিং লিস্টের টিকিট বুকিং এর উপর কঠোর সীমা বা ক্যাপিং লাগাতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। যার ফলে একটি নির্দিষ্ট সংখ্যার পর রেলের বুকিং সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবেই ওয়েটিং টিকিট বন্ধ করে দেবে।

কেন এই সিদ্ধান্ত রেলের?

আসলে বিগত বেশ কিছু মাস ধরে সমাজেরমাধ্যমে একাধিক ভিডিও এবং অভিযোগ সামনে আসছে। যেখানে দেখা যাচ্ছে, পকেটের পয়সা খরচ করে এসি বা স্লিপার কোচের কনফার্ম টিকিট কেটেও যাত্রীদের নিজেদের সিটে বসতে দেওয়া হচ্ছে না। কারণ, কনফার্ম না হওয়া ওয়েটিং টিকিটধারীরা যাত্রীরা জোরপূর্বক সংরক্ষিত কামরাগুলিতে উঠে পড়ছে। রেলের পরিসংখ্যান অনুযায়ী, চার্ট প্রস্তুত হওয়ার আগে পর্যন্ত গড়ে মাত্র ২০ থেকে ২৫% ওয়েটিং টিকিট শেষ পর্যন্ত কনফার্ম হয়। আর বাকি ৭৫ থেকে ৮০% যাত্রী কনফার্ম না হওয়া সত্ত্বেও টিকিট বাতিল না করে স্লিপার এবং এসি কোচে উঠে পড়ছেন, যা কামরাগুলির যাত্রী ধারণ ক্ষমতাকে বিপজজনক অবস্থায় ফেলে দিচ্ছে।

তবে রেলের নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে কোনও ট্রেনের ওয়েটিং লিস্ট অনির্দিষ্টকাল ধরে আর চলবে না। রিপোর্ট অনুযায়ী, টিকিট বুকিং এর সর্বোচ্চ সীমা সংশ্লিষ্ট ট্রেনের কোচের মোট সিটের তুলনায় ৩০% নির্ধারণ করা হয়েছে। ধরুন কোনও ট্রেনে স্লিপার কোচে মোট সিটের সংখ্যা ১০০ টি। তাহলে নতুন নিয়মে ওই ট্রেনে সর্বোচ্চ ৩০ টি ওয়েটিং টিকিট বুক করা যাবে। ওয়েটিং টিকিটের সংখ্যা স্পর্শ করা মাত্রই রেলের প্যাসেঞ্জার রিজার্ভেশন টেস্ট সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বুকিং বন্ধ করে দেবে। এরপর আর কোনও যাত্রী বুকিং করতে গেলে সরাসরি নো রুম দেখাবে। অর্থাৎ কোনও বুকিং দেওয়া হবে না। একই নিয়ম অন্যান্য কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: গরম থেকে স্বস্তি! শনি থেকেই দক্ষিণবঙ্গে শুরু ঝড়-বৃষ্টির তাণ্ডব, আগামীকালের আবহাওয়া

যদিও এর আগে রেলওয়ে বোর্ড পরীক্ষামূলকভাবে প্রতিটি ক্লাসে মাত্র ২৫ শতাংশ ওয়েটিং টিকিটের একটি কঠোর নিয়ম লাগু করেছিল। তবে হঠাৎ করে নেওয়া এই সিদ্ধান্তের জেরে বুকিং কাউন্টারগুলোতে চরম বিশৃঙ্খলা দেখা গিয়েছিলে, এবং বহু সাধারণ যাত্রী টিকিট না পেয়ে সমস্যায় পড়ছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার নতুন নিয়ম রেলের। ৩০% সীমার এই নতুন নিয়মটি কার্যকর হবে বলেই মত বিশেষজ্ঞদের।

Leave a Comment