=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাগবে না এসি, মাত্র ৮০০ টাকা খরচেই ঘরের তাপমাত্রা কমবে ১৫ ডিগ্রি! জানুন উপায়

সৌভিক মুখার্জী, কলকাতা: মে মাসের শেষে দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। অনেক জায়গায় পারদ ইতিমধ্যেই ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তবে এই গরমে একটু শান্তির খোঁজে মধ্যবিত্তরা পকেট খালি করে এসি (Air Conditioning) কেনা শুরু করেছে। কিন্তু এসি কেনায় কয়েক হাজার টাকা খরচের পাশাপাশি প্রতি মাসে আবার আকাশছোঁয়া কারেন্টের বিলও তো চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে এক যুবকের শেয়ার করা সস্তা ও বৈজ্ঞানিক ঘরোয়া প্রযুক্তি। তাঁর দাবি, এসির পেছনে হাজার হাজার টাকা খরচ না করে মাত্র ৮০০ টাকার কম খরচেই ছাদের একটি বিশেষ প্রলেপ দিলে ঘরের ভেতরের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে ফেলা যায় (Room Cooling Tips)।

ছাদ ঠান্ডা রাখার আধুনিক মিশ্রণ

আসলে ভাইরাল ওই ভিডিওতে যুবক দাবি করছে যে, বাজার থেকে দামি রিফ্লেক্টিভ পেইন্ট বা নামিদামি কোম্পানির কোল্ড-রুফ কেমিক্যাল কেনার কোনও প্রয়োজন নেই। মাত্র তিনটি সাধারণ জিনিস দিয়েই ঘরের ছাদকে সূর্য প্রতিরোধে বা হিট-গ্রুপ গড়ে তোলা যায়। আর সেগুলি হল ডক্টর ফিক্সিট ইউআরপি, যেটি ছাদের ওয়াটারপ্রুফিং বা জল ছড়িয়ে পড়া আটকানোর ক্ষেত্রে কাজ করে। দ্বিতীয়ত রয়েছে হোয়াইট চুন, যেটি সাধারণ ঘর চুনকাম করার জন্য ব্যবহার করা হয়। আর তৃতীয়ত ফেভিকল বাইন্ডার, যেটি চুন ও ফিক্সিটকে ছাদের কংক্রিটের সঙ্গে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে। ভিডিওতে দেখানো হিসাব অনুযায়ী, তিনটি উপাদান কিনতে তাঁর মোট ৮০০ টাকা খরচ হয়েছে।

কীভাবে তৈরি করবেন এই মিশ্রণ?

ভিডিওতে ওই যুবক ছাদের উপর এই প্রলেপ লাগানোর সম্পূর্ণ প্রক্রিয়া সহ বুঝিয়ে দিয়েছেন। কয়েকটি ধাপেই এই মিশ্রণ বানাতে হবে।

  • প্রথমত, একটি বড় বালতিতে সাদা চুনের সাথে পরিমাণ মতো জল মিশিয়ে একটি মসৃণ তরল তৈরি করতে হবে। তারপর চুনের মিশ্রণটিকে দীর্ঘস্থায়ী করার জন্য ও রোদে ফেটে যাওয়া আটকানোর জন্য তার মধ্যে ডক্টর ফিক্সিট ইউআরপি এবং সামান্য ফেভিকল বাইন্ডার ঢেলে ভালোভাবে গুলিয়ে দিতে হবে।
  • দ্বিতীয়ত, প্রলেপ দেওয়ার আগে ছাদের মাঝে ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে ধুলোবালি এবং ময়লা সরিয়ে দিতে হবে। ছাদ নোংরা থাকলে মিশ্রণটি কংক্রিটের সঙ্গে ভালোভাবে আটকাবে না।
  • তৃতীয়ত, একটি বড় পেইন্ট রোলার বা ব্রাশের সাহায্যে তৈরি করা সাদা মিশ্রণটি ছাদের মেঝেতে সম্পূর্ণ লাগাতে হবে। ভালো ফলাফলের জন্য প্রথম আস্তরণটি শুকানোর পর আরও একবার লাগানো উচিত।
  • চতুর্থত, কাজ শেষ হলে প্রলেপটিকে কড়া রোদে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে।

আরও পড়ুন: হঠাৎ এক লাফে বেড়ে গেল মুরগির মাংস এবং ডিমের দাম, চিন্তায় মধ্যবিত্ত!

বিজ্ঞানীদের মতে, এই পদ্ধতি মূলত কুল রুফের উপর ভিত্তি করে কাজ করে। সাধারণ পিচ বা কংক্রিটের ছাদ কালচে হওয়ার কারণে তা সূর্যের ক্ষতিকারক অবহেলিত রশ্মি এবং উত্তাপ শোষণ করে ঘরের ভেতরের তাপমাত্রাকে গরম করে দেয়। কিন্তু সাদা রং এর অ্যালবেডো বা প্রতিফলন ক্ষমতা অনেকটাই বেশি। ছাদের উপর সাদা চুনের এই চকচকে আস্তরণটি সূর্যের আলো এবং তাপকে প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত প্রতিফলিত করে সরাসরি আকাশে ফেরত পাঠিয়ে দেয়। যার ফলে ছাদের কংক্রিট গরম হতে পারে না। আর ঘরের তাপমাত্রা অনেকটাই ঠান্ডা থাকে।

Leave a Comment