=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাখিরাও করে হস্তমৈথুন! অস্বাভাবিক নয় বলছেন গবেষকরা

অনন্যা সরকার, কলকাতা: পাখি প্রতিপালন করেন যারা তারা অনেকেই হয়তো তাদের পোষ্যের মধ্যে সকামমূলক আচরণ (Masturbation) লক্ষ্য করেছেন। মনে করা হতো পাখিদের মধ্যে মানসিক চাপ, একঘেয়েমি ও প্রতিকূল বন্দীদশার ফলে সৃষ্ট কোন অস্বাভাবিক আচরণ। কিন্তু বর্তমানে এক গবেষণা পক্ষিকুলের আচার-আচরণ সম্পর্কে নতুন তথ্য সামনে এনেছে। স্বমেহন বা হস্তমৈথুন পাখিদের মধ্যে কোন অস্বাভাবিক আচরণ নয় বলেই জানাচ্ছেন  বিবর্তনীয় জীববিজ্ঞানী ক্লোয়ি হেইস (Chloe Heys) ও তার সহকর্মীরা। 

কী উঠে এসেছে গবেষণায়?

বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের মত পাখিদের কোন বাহ্যিক জননাঙ্গ থাকে না। তাদের শরীরে একটি বহুমুখী ছিদ্র থাকে, যাকে বলে ক্লোয়াকা। এর মাধ্যমেই পাখিরা মলমূত্রত্যাগ ও প্রজনন করে থাকে। গবেষকরা বলছেন, পাখিরা ক্লোয়াকার বাইরে গাছের মোটা বা সরু ডাল ও খেলনার মত শক্ত জিনিস ঘষে এবং ডানা ঝাপটে আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ করে। ক্লোয়ি হেইস জানাচ্ছেন, আগে ধারণা ছিল যে তোতা পাখির মতো খাঁচা বন্দি পাখিদের মধ্যে স্বমেহন তাদের একলা জীবনযাপনের ফল। কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যে, এটি কোনো ধরনের অস্বাভাবিক বহিঃপ্রকাশ নয় বরং পৃথিবীর একাধিক প্রজাতির পাখির মধ্যে বিভিন্ন পরিবেশে এই ধরনের আচরণ লক্ষ্য করা যায়। 

স্তন্যপায়ী প্রাণীদের পাশাপাশি ডলফিন, কাঠবেড়ালি ঘোড়া, পেঙ্গুইন, সামুদ্রিক ইগুয়ানা সহ প্রজাতির প্রাণীর মধ্যে স্বকামমূলক আচরণের প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা সন্দেহ করে আসছেন আরো বহু প্রজাতির প্রাণী রয়েছে যারা স্বাভাবিকভাবেই স্বমেহন করে থাকে, কিন্তু পাখিরা এবিষয়ে খুব একটা মনোযোগ পায়নি। কিন্তু নতুন বিশ্লেষণটি থেকে ইঙ্গিত দেয় যে পক্ষী কূলে স্বমেহন একটি প্রাচীন বিবর্তনের বৈশিষ্ট্য এবং দীর্ঘদিন ধরেই তাদের আচরণে বিদ্যমান। 

আরও পড়ুনঃ “ফের পরীক্ষা দেওয়ার মতো মানসিক জোর নেই” উদ্ধার NEET পরীক্ষার্থীর সুইসাইড নোট

ল্যাঙ্কাশায়ার, সোয়ানসি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় জীববিজ্ঞানীরা ২২টি প্রধান পক্ষী পরিবারে অন্তর্ভুক্ত ১২০টি প্রজাতির পাখির ওপর গবেষণা চালিয়েছেন। পাখির বয়স, তাদের বসবাসের স্থান, কোন প্রজাতির সাথে মেলামেশা করতো এবং তাদের প্রজনন ক্রিয়া একগামী ছিল না বহুগামী – এরকম বহু বিষয়ের ওপর পরীক্ষা করেছেন গবেষকরা। তাদের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ থেকে জানা গেছে যে, আগে যেমনটা ভাবা হতো তার থেকে পাখিদের মধ্যে স্বমেহন অনেক বেশি ব্যাপক এবং বিভিন্ন প্রজাতিতে ব্যাপকতা বিভিন্ন। গবেষণা চালানো পাখিগুলির মধ্যে অধিকাংশই ছিল পুরুষ। তাদের মধ্যে ৫৫% শতাংশের মধ্যে এই আচরণ লক্ষ্য করা গেছে। তবে স্ত্রী পাখিরাও স্বমেহনে লিপ্ত হয়, নথিভুক্ত ঘটনাবলীর মধ্যে যা ছিল ৩৬%।

Leave a Comment