সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। এটি কার্যকর করার আগে কমিটি রাজ্যে রাজ্যে ঘুরে বৈঠক করছে। আর এরইসঙ্গে অপেক্ষা বাড়ছে কেন্দ্রীয় সরকার কর্মীদের। কবে লাগু হবে অষ্টম বেতন পে কমিশন? এই প্রশ্ন সকলের। তবে এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্য কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তি দিয়ে মহার্ঘ ভাতা (Dearness allowance) বা ডিএ বৃদ্ধি করল সরকার, তাও কিনা ২%। আর এই ভাতার টাকা আগামী জুলাই মাস থেকে মিলবে।
২% DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের
আসাম সরকার (Assam Government) মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান যে, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ২ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। তিনি বলেন যে, এখন পর্যন্ত কর্মচারীরা ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছিলেন, যা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। এই বর্ধিত মহার্ঘ ভাতা অবিলম্বে কার্যকর হবে। সরকার ৯ লক্ষেরও বেশি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য উপহার দিয়েছে।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে ভুল করেছেন? টাকা পাবেন কিনা জানুন
হিমন্ত বিশ্ব শর্মার সরকারের ঘোষিত মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে আসামের ৮ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী ও পেনশনভোগী উপকৃত হবেন। রাজ্য কর্মচারীরা এখন থেকে তাঁদের মূল বেতনের ৬০% মহার্ঘ ভাতা হিসাবে পাবেন। রাজ্য মন্ত্রিসভা মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) ২% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই বৃদ্ধির ফলে আসামে মহার্ঘ ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% হয়েছে।
State Govt employees’ and pensioners’ DA/DR has been hiked to 60% effective June 2026.#AssamCabinet pic.twitter.com/Nxqwpjred9
— Himanta Biswa Sarma (@himantabiswa) June 5, 2026
বেতন কী বাড়বে?
শুক্রবার ৫ জুন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে, এই পরিবর্তনের ফলে বর্তমান কর্মচারী, পেনশনভোগী, পারিবারিক পেনশনভোগী, বিশেষ পেনশনভোগী এবং সহানুভূতিমূলক কারণে পারিবারিক পেনশন গ্রহণকারীরা উপকৃত হবেন। কর্মচারী ও অবসরপ্রাপ্তদের জন্য, এই বৃদ্ধি তাদের হাতে আসা আয় ও পেনশনে সামান্য বাড়তি সুবিধা দেবে, যা জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে। মহার্ঘ ভাতা হলো সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য প্রদত্ত একটি সমন্বয়, যা মুদ্রাস্ফীতির প্রবণতার ওপর ভিত্তি করে সময়ে সময়ে পরিবর্তন করা হয়।
I love how the bonuses work here. They actually give you a chance to win and the customer support is always helpful. Five stars from me! vnmcwcasino678
Simple, clean and effective. I love that I can find exactly what I am looking for without any clutter. A solid choice for anyone. pkbet735
Very impressed with the security and the overall feel of the site. It feels safe and professional which is exactly what I want. auluckygreencasino