=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অভিষেকের ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৫০ হাজার ত্রিপল

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের তৃণমূল নেতার (TMC Leader) বিরুদ্ধে উঠে এল সরকারি ত্রাণ সামগ্রী ও ত্রিপল চুরির অভিযোগ! ১০ অথবা ১২ টি নয় একেবারে ৫০ হাজার ত্রিপল চুরির অভিযোগ উঠে এল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour)। অভিযোগ ওঠার পর বাড়ির বন্ধ ঘরের তালা ভেঙে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতারির দাবি জানিয়ে বিক্ষোভ শুরু বাসিন্দাদের।

উদ্ধার পঞ্চাশ হাজার ত্রিপল

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের কলাগাছিয়ার মোড় এলাকায় তৃণমূল নেতা রাজু বাগ ও বিজু বাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছিল বিগত কয়েকদিন। এদিকে ভোটের ফল প্রকাশের পর থেকেই পলাতক রাজু বাগ ও তাঁর ভাই। এমতাবস্থায় সরকারি সামগ্রিক চুরি করার অভিযোগ উঠতেই স্থানীয়রা জোর জবরদস্তি ঘরের তালা ভেঙে ঢুকতেই দেখে ৫০ হাজারের ত্রিপলের পাহাড়। সেগুলি এতদিন বিতরণ না করে গোপনে মজুত করে রাখা হয়েছিল। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পারুলিয়া কোস্টাল থানার পুলিশ। পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে বিডিও অফিসের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছিল।

বিক্ষোভ দেখান স্থানীয়রা

তৃণমূল নেতার ঘর থেকে সরকারি সামগ্রী উদ্ধার হওয়ার এই খবর জানাজানি হতেই মুহূর্তের মধ্যে কয়েকশো মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় পুলিশ প্রশাসনকে। মুহূর্তের মধ্যে কয়েক’শো মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। পুলিশ গিয়ে সমস্ত সরকারি ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। এদিকে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বাম বিজেপি। শেষে তবে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: “সবটাই…!” মমতা-ইউসুফ ইস্যুতে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

প্রসঙ্গত, ত্রিপলের পাশাপাশি সরকারি বালতি মজুতের ঘটনাও প্রকাশ্যে এসেছে। হুগলির কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে উদ্ধার প্রায় শতাধিক বালতি। গতকাল, শুক্রবার রাতে পঞ্চায়েত অফিসের বাইরে বালতিগুলি পড়ে থাকতে দেখে বিক্ষোভ শুরু করেন বাসিন্দারা। শেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে বালতিগুলি মজুত রাখা হয়েছিল। তবে এ নিয়েও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

4 thoughts on “অভিষেকের ডায়মন্ড হারবারে তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ৫০ হাজার ত্রিপল”

Leave a Comment