সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) নিয়ে মহিলাদের মধ্যে সংশয় কিছুতেই থামছে না। একে তো ১৩ পাতার আবেদনপত্র, তার উপর আবার ডিবিটি-র ঝামেলা। তবে আপনি কি জানেন, সামান্য একটা ভুল করলেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা অন্য কারোর অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে? হ্যাঁ, আবেদন করার আগে অবশ্যই জেনে নিন।
এই ভুল করলেই অন্য অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
আসলে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এনএফটির মাধ্যমে দেওয়া হতো। অর্থাৎ আধারের সঙ্গে কোনও সংযোগ ছিল না। তিনটি প্রসেসের মাধ্যমেই সেই টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছত। তবে নতুন সরকার স্পষ্ট বলেছে, এবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য টাকা সম্পূর্ণ ডিবিটি ট্রান্সফারের মাধ্যমেই দেওয়া হবে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি আধার কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে টাকা। আর এখানেই যদি সামান্য একটি ভুল করা হয়, তাহলে অন্য অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে নিজের কড়কড়ে ৩০০০ টাকা।
আসলে আপনার আধার কার্ডের সঙ্গে যদি অন্য কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিংক থাকে, সে বাবা হোক কিংবা মা কিংবা পরিবারের অন্য কোনও সদস্য, তাহলেই পোহাতে হতে পারে সমস্যা। কারণ, সেখেত্রে আপনার আধার নম্বর ইনপুট করলেই সেই টাকা সরাসরি তার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এর জন্য প্রথমে ডিবিটি লিংক সক্রিয় আছে কিনা তা জানতে হবে। আর যদি সক্রিয় না থাকে, তাহলে তা অনলাইনের মাধ্যমেই করে নেওয়া যাবে। কিন্তু কীভাবে এই ডিবিটি লিংক করবেন তা বিস্তারিত আমরাই জানিয়ে দিচ্ছি।
আরও পড়ুন: রামেশ্বর থেকে সমুদ্রের পাড় ধরে দিঘা! ৮,৩০০ কোটি টাকার মেগা প্রোজেক্ট সরকারের
কীভাবে করবেন ডিবিটি লিংক?
ডিবিটি লিংক সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই করা যায়। তার জন্য কোনও অফিসে ছুটাছুটি করতে হবে না, ব্যাঙ্কেও যেতে হবে না, বা সাইবার ক্যাফেতেও যাওয়ার দরকার পড়বেন না। নিজের হাতে মোবাইল ফোন বা কম্পিউটার থাকলে বাড়িতে বসেই আপনি করে নিতে পারবেন। রইল প্রসেস—
- সর্বপ্রথম NPCI-র অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.npci.org.in/) ভিজিট করুন।
- এরপর হোমপেজে কাস্টমার সেকশনে গিয়ে ‘Bharat Aadhaar Seeding Enabler’ অপশনটিতে ক্লিক করুন।
- এবার বাঁদিকে Aadhaar Seeding/Deseeding -এ ক্লিক করতে হবে।
- এরপর নিজের আধার নম্বর লিখতে হবে।
- তারপর পাশে Seeding অপশনটিতে ক্লিক করে নিজের ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে।
- তারপর নতুনভাবে আধার সিডিং করবেন, নাকি এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে সিডিং করবেন, নাকি একই ব্রাঞ্চের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করবেন সেটি সিলেক্ট করতে হবে।
- এরপর নিজের অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে।
- তারপর টিকবক্সে ক্লিক করে ক্যাপচা ইনপুট করে সাবমিট করতে হবে।
- এরপর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি ইনপুট করে দিলেই আপনার ডিবিটি লিঙ্ক সক্রিয় হবে।
Logging in is fast and the system is very stable. No more annoying crashes during the most exciting moments of the game! 203publogin
The bonuses here are actually legit and not just bait. I had a great run last weekend. You guys should check out ak444login.
Honestly the best gaming experience I’ve had in a while. The graphics are crisp and the winning streaks have been amazing lately. 7888wingame is definitely my new go-to site.
Finally found a site that doesn’t lag during peak hours. The interface is super clean and getting in is a breeze. Highly recommend ph7777login for a hassle-free session.
Signing up was a breeze and I was able to start playing in just a couple of minutes. The registration process is very straightforward at jiliasia77comloginregister