অনন্যা সরকার, কলকাতা: দেশের বিভিন্ন স্তরের মানুষদের অর্থনৈতিক চাহিদার কথা মাথায় রেখে ভারত সরকার নানা ধরনের প্রকল্প পরিচালনা করে থাকে। অর্থনৈতিকভাবে দুর্বল, সমাজে পিছিয়ে পড়া মানুষদের পাশাপাশি বয়স্ক নাগরিকদের চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হয়। সিনিয়র সিটিজেনদের (Senior Citizens) জন্য সরকারের এরকমই একটি লাভদায়ক স্কিম হল Senior Citizen Savings Scheme (SCSS)। এটি এদেশের অন্যতম জনপ্রিয় একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প, যার মাধ্যমে প্রবীণ নাগরিকরা বিনিয়োগ করে থাকেন। অবসর গ্রহণের পর যারা স্থায়ী আয় চান তাদের জন্য এটি বিশেষ উপযোগী। প্রতি তিন মাস অন্তর সুদের টাকা পাওয়া যায় এবং বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% সুদ দেওয়া হচ্ছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের সুবিধা
এই প্রকল্পের অধীনে প্রবীণ নাগরিকরা নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারেন, যা পাঁচ বছররে ম্যাচিওর হয়। প্রকল্পের অধীনে এককালীন বিনিয়োগ করতে হয়, যার পরিমাণ সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে ৩০,০০,০০০ পর্যন্ত হতে পারে। এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীর বয়স অবশ্যই ৬০ বা তার বেশি হতে হবে। তবে সরকারি ক্ষেত্রে স্বেচ্ছাবসর নেওয়া ব্যক্তিরা ৫৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। আর সেনাবাহিনীর কর্মীরা ৫০ থেকে ৬০ বছর বয়সের মধ্যে বিনিয়োগ শুরু করতে পারেন এই প্রকল্পের অধীনে।
প্রতি মাসে ২০,০০০ টাকা সুদ পেতে কি করতে হবে?
যদি আপনি এই স্কিম থেকে প্রতিমাসে ২০,০০০ টাকা পর্যন্ত আয় করতে চান, তার জন্য আপনাকে ২৯,৩০,০০০ টাকা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্টে জমা করতে হবে। এই টাকা জমা করলে তিন মাস অন্তর ৬০,০৬৪ টাকা সুদ পাওয়া যাবে। অর্থাৎ, মাসের হিসেবে দেখলে প্রায় ২০,০২১ টাকা। একইভাবে পাঁচ বছর ধরে প্রতি তিন মাসে ৬০,০৬৪ করে সুদ পাওয়া যাবে।
আরও পড়ুনঃ এবার পুরুষ অন্নপূর্ণা! মেয়ের বদলে বাবার অ্যাকাউন্টে ঢুকল ৩০০০ টাকা
মেয়াদ পূরণ হলেও বাড়ানো যাবে স্কিমের সময়সীমা
৫ বছর সম্পূর্ণ হলে এই প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়ানো যেতে পারে। যেহেতু এটি একটি সরকারি প্রকল্প, তাই এতে টাকা বিনিয়োগ করা সম্পূর্ণ নিরাপদ। টাকা হারানোর কোনও ঝুঁকি নেই। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য সরকারি ব্যাংকগুলিতে যোগাযোগ করতে হবে। কিংবা নিকটবর্তী পোস্ট অফিস থেকেও অ্যাকাউন্ট খোলা যায়।
I’ve been playing for a week and the experience has been flawless. The site loads fast and the games are very engaging. I highly suggest winph55login for all enthusiasts.
This VIP focused platform gives me such a premium feel every time I log in. The exclusive bonuses are genuinely useful and the game library is packed with high quality titles. It is rare to find a site that balances luxury with real player fairness. krwin66vip