=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাশী বিশ্বনাথের আদলে ঢেলে সাজানো হবে তারকেশ্বরকে! মোদীর সফরেই ঘোষণা?

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলা তথা হুগলি জেলার অন্যতম জনপ্রিয় ধাম তারকেশ্বর (Tarakeswar)। এবার এই ধামকেই কাশী বিশ্বনাথের আদলে ঢেলে সাজানো হবে বলে খবর। রাজ্যে পালাবদল হতেই বিরাট উদ্যোগ সরকারের। আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi)। আর সেখানেই মন্দির এবং সংলগ্ন এলাকার পুনঃনির্মাণ সংক্রান্ত একাধিক ঘোষণা করা হতে পারে। একেবারে বারানসীর কাশি বিশ্বনাথ ধামের আদলে তারকেশ্বরের উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে পথে নামবে।

কাশী বিশ্বনাথের আদলে তারকেশ্বর ধাম

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ধনেখালিতে দাঁড়িয়ে বলে গিয়েছিলেন যে, কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তারকেশ্বরকে সাজানো হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারকেশ্বরের বৈঠকে যোগ দিতে এসেও এরকম ইঙ্গিত দিয়েছিলেন। আর তারই মধ্যে প্রধানমন্ত্রী মোদীর হুগলি সফর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। অনুমান করা হচ্ছে সেখানে সবুজ সংকেত মিলতে পারে। বিশেষ করে চৈত্র এবং শ্রাবণ মাসে তারকেশ্বর মন্দিরে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কথা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

এ বিষয়ে মন্দিরের মূল পুরোহিত মহন্ত মহারাজ বলেন, “এই মন্দিরের উন্নয়ন করার জন্য সরকার যা যা করবে আমরা তাতে সহযোগিতা করব। কারণ, তারকেশ্বর মন্দিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তরা আসেন। এমনকি বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন। শ্রাবণ এবং চৈত্র মেলায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই ধামে। কাশী বিশ্বনাথের মতো যদি তারকেশ্বরকে সাজাতে পারা যায়, তাহলে সবার উপকার হবে। আর কয়েকদিন বাদে প্রধানমন্ত্রী মোদী আসছেন। আশা করছি, উনি বড় বড় কিছু ঘোষণা করতে পারেন।”

আরও পড়ুন: রোগীদের সেলাই করছে রিকশাচালক! শ্যামপুরের হাসপাতালের করুণ দশা তুলে ধরলেন হিরণ

আসলে তারকেশ্বরের স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ী এবং ভক্তদের দীর্ঘদিনের দাবি, মন্দিরে যাওয়ার প্রধান রাস্তাগুলি অত্যন্ত সরু আর যানজটপূর্ণ। দীর্ঘদিন ধরেই সমস্যায় পড়তে হয়। আর বছরে দুটি বড় উৎসব যথাক্রমে শ্রাবণ এবং চৈত্র মেলায় ভক্তদের জনজোয়ার বয় এই ধামে। প্রয়োজন পড়লে সরকার মন্দিরের আশেপাশের জমিগুলি অধিগ্রহণ করবে। কিন্তু প্রবেশ এবং প্রস্থান পথ প্রশস্ত করার দরকার। যদি কাশী বিশ্বনাথের মতো এই ধামকে সাজানো যায়, তাহলে তা গোটা দেশবাসীর কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এখন দেখার, মোদীর সফরে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয় কিনা।

8 thoughts on “কাশী বিশ্বনাথের আদলে ঢেলে সাজানো হবে তারকেশ্বরকে! মোদীর সফরেই ঘোষণা?”

Leave a Comment