=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২১-র ভোট পরবর্তী হিংসায় মৃত BJP কর্মীদের পরিবারকে এ মাসেই চাকরি, মিলবে এককালীন টাকাও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার মানুষকে নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন, সে সবটাই যাতে অক্ষরে অক্ষরে রাখা হয় সেদিকে কড়া নজর রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। তিনি নিজে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলিই বর্তমানে একে একে পূরণ করার কাজ করছেন শুভেন্দু। অন্নপূর্ণা ভান্ডারের মতো প্রকল্প চালু করে মহিলাদের অ্যাকাউন্টে মাসিক 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি রাখার পর এবার 2021 সালের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। রবিবার, মুখ্যমন্ত্রী এও জানালেন মৃত বিজেপি কর্মীদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্যও করবে সরকার।

মৃত বিজেপি কর্মীদের পরিবারের উদ্দেশ্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিধানসভা নির্বাচনের আগে, শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরেই একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের পাশাপাশি চাকরি দেবে সরকার। সেই মতোই, রবিবার নিউটাউনের কনভেনশন সেন্টারের সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, 315 জন মৃত বিজেপি কর্মীর পরিবারের একজন করে সদস্যর হাতে চলতি জুন মাসেই চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে।

শুধু তাই নয়, এদিন মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানিয়ে দেন ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবার পিছু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে এককালীন 5 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এই অর্থ দিয়ে নিজেদের কাজ মিটিয়ে নিতে পারবে পরিবারগুলি। একই সাথে এদিন  মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বলাই যায়, ভোটের আগে যে কথা শুভেন্দু অধিকারী দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে সে কথাই অক্ষরে অক্ষরে পালন করে দেখালেন তিনি।

অবশ্যই পড়ুন: হরিনাম সংকীর্তন করায় হিন্দু ব্যবসায়ীকে মারধর বোলপুরে, গ্রেফতার দুই

উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে 200 এর অনেক বেশি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। আর তারপরেই বেছে বেছে টার্গেট করা হয় বিজেপি কর্মীদের। ভোট পরবর্তী সময়ে রাজ্যের নানান প্রান্তে বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে তাঁদের বেধড়ক মারধর এবং খুনের অভিযোগ রয়েছে তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। সম্প্রতি সেই ঘটনাকে সামনে রেখেই ফলতায় সভা চলাকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। পাশাপাশি আক্রান্তদেরও পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।

3 thoughts on “২০২১-র ভোট পরবর্তী হিংসায় মৃত BJP কর্মীদের পরিবারকে এ মাসেই চাকরি, মিলবে এককালীন টাকাও”

Leave a Comment