=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পচা ডিম কীভাবে চিনবেন? রইল ৪ সহজ উপায়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাঙালির হেঁসেলে ব্যস্ততার সময় ডিমের (Egg) জুড়ি মেলা ভার! অফিসের তাড়াহুড়ো কিংবা চট করে অল্প সময়ে পেট ভরার মতো খাবার বানানোর প্রয়োজন হলে ডিমের কাছে গিয়েই দাঁড়াতে হয়! হাতে সময় নেই? চট করে ডিমের পোচ, ডিমের অমলেট বা ডিম সিদ্ধ বানিয়ে নিলেই কাজ শেষ। পেট যেমন ভরবে তেমনই শরীরে ঢুকবে প্রোটিনও। তাই তো কমবেশি প্রত্যেকের রান্নাঘরে একেবারে জায়গা পাকা করে বসে রয়েছে ডিম। তবে অনেক সময় বাজার থেকে ডিম কিনে আনার পর এগুলির মধ্যে কিছু ডিম পচা বের হয়। তাতে বিরক্তির শেষ থাকে না। তাই এবার থেকে ডিম কেনার আগে সেটি পচা কিনা দেখে নিন (Egg Testing Method)। কিন্তু কীভাবে বুঝবেন ডিম তাজা নাকি পচা? রইল বিশেষ কিছু পদ্ধতি।

ডিম পচা কিনা চেনার 4 উপায়

প্রথম উপায়

ডিম কেনার আগে সেই ডিম পচা কিনা তা জানতে হলে ডিমটিকে কানের কাছে নিয়ে আলতো করে নাড়ান। ভেতর থেকে যদি ডিমের তরল অংশ নড়ার শব্দ শুনতে পান তবে বুঝবেন ডিম টাটকা। কিন্তু এর বদলে যদি ঢকঢকে আওয়াজ হয়, সে ক্ষেত্রে বুঝতে হবে ডিমটি পুরোপুরি পচা।

দ্বিতীয় উপায়

ডিম পচা কিনা তা পরীক্ষা করার জন্য ডিমটিকে আলোর সামনে ধরুন। ডিমের ভেতরে যদি রিং আকারের কিছু দেখতে পান তাহলে বুঝবেন ওই ডিমটি পচতে শুরু করেছে। একই সাথে ডিমের ভেতরে যদি কালচে দাগ থাকে তাহলেও ওই ডিম কেনা যাবে না।

তৃতীয় উপায়

ধরা যাক আপনি ব্যস্ততারে বসে বাজার থেকে ডিম কিনে বাড়িতে নিয়ে এসেছেন। এবার ডিম পচা না টাটকা তা পরীক্ষা করতে চাইছেন। এক্ষেত্রে একটি বড় পাত্রে জল ঢেলে তাতে ডিমগুলিকে ডুবিয়ে পরীক্ষা করে নিতে পারবেন ডিম টাটকা নাকি পচা। ডিম যদি পচা হয় তবে সেগুলি জলের উপর ভাসতে থাকবে। কিন্তু টাটকা ডিম হলে সেগুলি জলে ডুবে যাবে।

অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপ শেষ হলেই অবসর মেসি সহ ৪ তারকার, লিস্টে কে কে?

চতুর্থ উপায়

ডিম পচা হয়ে থাকলে তা ফাটানোর পর একটা আঁশটে গন্ধ বের হয়। সেটা শুঁকেই বোঝা যায় ডিম টাটকা নাকি পচা। সেক্ষেত্রে ডিম ফাটানোর পর যদি পচা গন্ধ বের হয় তবে ওই ডিম একেবারেই খাওয়া যাবে না। এগুলি ছাড়াও পচা ডিম চেনার আরও একাধিক উপায় রয়েছে।

Leave a Comment