=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কলকাতা-ঋষিকেশ ট্রেনের রুটে বড় পরিবর্তন, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। কলকাতা থেকে ঋষিকেশ যাওয়ার ট্রেনের (Kolkata-Rishikesh Train) পথ বদলের ঘোষণা করল পূর্ব রেল। আপনিও কি এই ট্রেনে করে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে রেলের নতুন পথ সম্পর্কে ঝটপট জেনে নিন।

পাহাড়গামী ট্রেনের পথ বদল করল রেল

পূর্ব রেলের তরফে ইতিমধ্যে ট্রেনের ইতিমধ্যে কলকাতা-যোগ নগরী ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেনের পথ পরিবর্তন সম্পর্কে তথ্য দিয়েছে। রেল জানিয়েছে, ডাবলিং-এর কাজের জন্য নর্দান রেলের লখনউ ডিভিশনের মা বেলহা দেবী ধাম প্রতাপগড়-জাংঘাই শাখায় গৌড়াম সুওয়ানসা, বাদশাহপুর, নিভাপুর ও জাংঘাই স্টেশনে বিফোর নন-ইন্টারলকিং/নন ইন্টারলকিং কাজ করা হবে। এর ফলে ০৪৩১১ কলকাতা-যোগ নগরী ঋষিকেশ স্পেশাল ট্রেন যাত্রা শুরুর ২৮ জুন, ২০২৬-এ এবং ট্রেন নম্বর ০৪৩১২ যোগ নগরী ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেন যাত্রা শুরুর ২৬ জুন নতুন পথে চলবে।

আরও পড়ুনঃ ইন্টারনেট ছাড়াই দেখা যাবে লাইভ টিভি! ভারতে লঞ্চ হল D2M প্রযুক্তির অত্যাধুনিক ফোন

রেলের বিজ্ঞপ্তি অনুসারে, ট্রেনটি উভয়মুখে বারাণসী জংশন-মা বেলহা দেবী ধাম প্রতাপগড়-রায়বরেলী-উতরাইটিয়া হয়ে চলবে, এর পরিবর্তে বারাণসী জংশন-সুলতানপুর-উতরাইটিয়া হয়ে চলবে এবং উভয় ট্রেন মা বেলহা দেবী ধাপ প্রতাপগড় ও রায়বরেলী স্টেশনে থামবে না এবং পরিবর্তিত পথে সুলতানপুর ও জৌনপুর সিটি স্টেশনে থামবে।

ট্রেনের সময়সূচী

ট্রেন নম্বর ০৪৩১২ ঋষিকেশ-কলকাতা স্পেশাল ট্রেনটি ১৭ই এপ্রিল থেকে শুরু হয়েছে। এটি ১০ই জুলাই পর্যন্ত প্রতি শুক্রবার ঋষিকেশ থেকে চলবে। রাত ১০:১০ মিনিটে ঋষিকেশ থেকে ছেড়ে ট্রেনটি পরের দিন রাত ১১:২৮ মিনিটে গোমোহ, রাত ১২:৩০ মিনিটে ধানবাদ এবং রবিবার সকাল ৮:০০ মিনিটে কলকাতা পৌঁছাবে। অন্যদিকে ট্রেন নম্বর ০৪৩১১ কলকাতা-ঋষিকেশ স্পেশাল ট্রেনটি ১৯শে এপ্রিল থেকে শুরু হয়েছে, আগামী ১২ই জুলাই পর্যন্ত প্রতি রবিবার চলবে। দুপুর ১:৫৫ মিনিটে কলকাতা থেকে ছেড়ে এটি রাত ৯:০৫ মিনিটে ধানবাদ, সকাল ৯:৩৮ মিনিটে গোমোহ এবং পরের দিন রাত ১১:৩০ মিনিটে ঋষিকেশ পৌঁছাবে। ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমোহ, পরশনাথ, কোডারমা, গয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।

Leave a Comment