=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেডি থাকুন! এবার বাড়বে বিদ্যুতের বিল, মিলল সারচার্জ বৃদ্ধির অনুমতি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাড়তে চলেছে বিদ্যুতের বিল (Electric Bill Hike)! হ্যাঁ, এবার বিদ্যুতের উপর জ্বালানি সারচার্জ বাড়ানোর অনুমতি দিয়ে দিয়েছে DERC। এর ফলে চলতি জুন মাসেই দিল্লিতে বিদ্যুতের বিল বেশ খানিকটা বেড়ে যাবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাজধানীতে জ্বালানি এবং বিদ্যুৎ ক্রয় সমন্বিত সারচার্জ 10 শতাংশ নির্ধারণ করা হয়েছে। তাতে আগের তুলনায় বিদ্যুৎ খরচ অনেকটাই বাড়বে গ্রাহকদের। তবে স্বস্তির বিষয়, সাধারণ গ্রাহক বা 400 ইউনিটের বিদ্যুৎ ভোক্তাদের উপর এর প্রভাব পড়বে না।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে এদের উপর

গোটা রাজধানীজুড়ে বিদ্যুতের উপর সারচার্জ বাড়ানোর ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাণিজ্যিক গ্রাহকদের উপর। চলতি জুন মাসেই তাঁদের বিদ্যুতের বিলে বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। শোনা যাচ্ছে, গত মার্চ মাসের 10 শতাংশ বকেয়াও এই জুন মাসের বিলের সাথেই জুড়ে দেওয়া হবে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে, দিল্লির বাণিজ্যিক গ্রাহক অর্থাৎ ব্যবসায়ীরা বিদ্যুতের বিল নিয়ে কতটা ধাক্কা খেতে চলেছেন।

বলাই বাহুল্য, দিল্লিতে এই মুহূর্তে তিনটি পাওয়ার ডিস্ট্রিবিউটার কোম্পানি রয়েছে। যার মধ্যে টাটা পাওয়ার তাদের গ্রাহকদের কাছ থেকে 1 শতাংশ বেশি বিল নেবে। অন্যদিকে BSES সহ তৃতীয় সংস্থাটি ব্যবসায়ীদের কাছ থেকে আড়াই শতাংশের বেশি বিল তুলবে বলেই খবর। এদিকে চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে স্পষ্ট করে জানানো হয়েছে, আপ এবং গুরুগ্রামের মতো এলাকাগুলির তুলনায় করোল বাগ এলাকার দোকানগুলির থেকে বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার থেকে পাঁচ হাজার টাকা তোলা হবে।

একই সাথে বিভিন্ন কারখানায় বিদ্যুতের খরচ অনেকটাই বাড়বে। দিল্লিতে বাণিজ্য এবং শিল্পের জন্য বিদ্যুতের হার প্রতিবেশী রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশের থেকে 15-20 শতাংশ বেশি ব্যয়বহুল। এবার বিদ্যুতের শুল্ক বেড়ে যাওয়ার ফলে দিল্লির দোকানদার থেকে শুরু করে কল কারখানার মালিকদের পকেটে আরও টান পড়বে সে কথা বলাই যায়!

অবশ্যই পড়ুন: মাঝ আকাশেই ধ্বংস হবে শত্রু মিসাইল! একসাথে ৩ ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় সফল DRDO

প্রসঙ্গত, সাধারণত দিল্লির বাসিন্দারা বিদ্যুতের শুল্কে ভর্তুকি পেয়ে থাকেন। তবে সেটা ডোমেস্টিক মিটারের ক্ষেত্রে। বাণিজ্যিক ক্ষেত্রে বা শিল্পাঞ্চলে বিদ্যুতের শুল্কে কোনও ভর্তুকি দেওয়া হয় না। আর সে কারণেই এবার হরিয়ানা ও উত্তর প্রদেশের মতো প্রতিবেশী রাজ্যের তুলনায় দিল্লিতে ব্যবসায়ী বা কলকারখানার মালিকদের বিদ্যুতের খরচ গুনতে কাল ঘাম ছুটবে, সেটা বলার অপেক্ষা রাখে না!

Leave a Comment