=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাত পোহালেই ব্রাজিলের উদ্বোধনী ম্যাচ, খেলবেন নেইমার? জানালেন কোচ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার ভোর রাতেই এবারের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পা রাখবে ব্রাজিল (Brazil)। ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচে কি খেলবেন ফুটবলের রাজপুত্র নেইমার (Neymar)? প্রশ্নটা সমস্ত ব্রাজিল ভক্তের। বিশ্বকাপের প্রথম ম্যাচ বলে কথা, সেই ম্যাচে নেইমারের মতো ফুটবলারকে দেখতে পাওয়াটা একপ্রকার ভাগ্যের ব্যাপার। এমতবস্থায় দলের প্রথম ম্যাচে নেইমারের উপস্থিতি নিয়ে মুখ খুললেন কোচ কার্লো আনচেলত্তি।

প্রথম ম্যাচে খেলবেন নেইমার?

বিবিসির এক রিপোর্ট অনুযায়ী, মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্রাজিলিয়ান তারকা নেইমার খেলবেন কিনা সে বিষয়ে কথা বলতে গিয়ে কোচ আনচেলত্তি জানিয়েছেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা একেবারেই নেই। এই ফুটবলার চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। যার ফলে দলের অনুশীলনেই যোগ দেওয়া হয়নি তাঁর।

বিশ্বকাপে পা রাখার আগে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ব্রাজিলের কোচ কার্লো পরিষ্কারভাবে বলেছিলেন, “নেইমার এখন সুস্থ হওয়ার দিকে মনোযোগ দিয়েছে। সে দ্রুততার সাথে পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টা করছে।” তবে কোচ এও স্বীকার করেছেন, বিশ্বকাপে ব্রাজিল যাত্রা শুরু করার পরেও এ সপ্তাহে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারবেন না নেইমার। সেক্ষেত্রে ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

কোচের কথায়, এ সপ্তাহে না হলেও নেইমার যেভাবে প্রস্তুতি নিচ্ছেন তাতে আগামী সপ্তাহের যে কোনও দিন দলের অনুশীলনে যোগ দিয়ে দিতে পারেন তিনি। সেটা হলে পরবর্তীতে মূল মঞ্চে দেখা যেতে পারে তাঁকে। জানা গিয়েছে, বিশ্বকাপে ব্রাজিল যাত্রা শুরু করার আগেই গোটা সপ্তাহ জুড়ে জিমে ঘাম ঝরিয়েছেন নেইমার। নিজেকে পুরোপুরি ফিট করে তুলতে সর্বস্ব উজাড় করে দিচ্ছেন এই খেলোয়াড়।

অবশ্যই পড়ুন: আমফানে ২৫০ কোটি টাকার ত্রাণ দুর্নীতির অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR

প্রসঙ্গত, এই মুহূর্তে প্রিয় দল ব্রাজিলের প্রথম ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন ভক্তরা। প্রথম আসরেই মরক্কোকে হারিয়ে দিতে পারলে টুর্নামেন্টের শুরুতেই আত্মবিশ্বাস পাবে গোটা দল। সেই ম্যাচে নেইমারকে পাওয়া গেলে শক্তি বেশ খানিকটা বাড়তো তা বলাই যায়। তবে আপাতত সেই আশা পূরণ হচ্ছে না। তবে ব্রাজিল ম্যানেজমেন্ট আশা করছে, আগামী 19 জুন দ্বিতীয় গ্রুপ সি ম্যাচে ফিলাডেলফিয়ায় হাইতির বিপক্ষে মাঠে দেখা যেতে পারে নেইমারকে।

Leave a Comment