=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বর্ষায় বাড়ে পোষ্যের সংক্রমণ, কীভাবে যত্নে রাখবেন? রইল টিপস্

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে বর্ষা, আর তার সঙ্গে আসছে সর্দি কাশির দিন। এই সময় নিজেকে সুস্থ রাখার পাশাপাশি, পোষ্যদেরও যত্নে (Pets In Monsoon) রাখা প্রয়োজন। কারণ এই মরসুমে বৃষ্টির জল গায়ে লাগলে ত্বকের সমস্যা হওয়ার পাশাপাশি ঠান্ডা লাগা, সর্দি-কাশি, পেটের সমস্যাও দেখা যায়। তাই বৃষ্টির আবহাওয়ায় পোষ্যকে (Pet) সুস্থ রাখার জন্য আমাদের আজকের প্রতিবেদন বেশ কয়েকটি সতর্কবার্তা নিয়ে এসেছে। চলুন একনজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

টিকার ব্যবস্থা

বর্ষায় পোষ্যের শ্বাসকষ্টের সমস্যা এবং কৃমিজনিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই এই সময় চিকিৎসকের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট পোষ্যকে টিকা দিতে হবে। এছাড়াও পোষ্যকে সুস্থ রাখতে কী কী করা প্রয়োজন সে ব্যাপারে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জল ও খাবারের প্রতি নজর

বর্ষাকালে পোষ্যের খাবার ও জলের প্রতি কড়া নজর রাখা জরুরি। কারণ বর্ষার সময় এই দু’টি থেকেই সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। তখন একদমই বাইরের খাবার খাওয়াবেন না। বাড়িতে তৈরি খাবার খাওয়াবেন। এমনকি জল দেওয়ার আগে ফুটিয়ে বিলে সেটি খুব ভালো হয়।

স্নানের প্রতি নজর

চিকিৎসকদের কথায় পোষ্যকে প্রতি দিন স্নান করানো ঠিক নয়। কিন্তু বর্ষায় পোষ্যকে পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ১৫ দিন অন্তর অ্যান্টিসেপ্টিক জাতীয় কোনও শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে নেওয়া খুব জরুরি। এতে ত্বকের র‌্যাশ, চুলকানি থাকবে না। এবং পোষ্যর শরীর সুস্থ, সতেজ থাকবে।

আরও পড়ুন: উত্তর দিকে ভুলেও রাখবেন না এই জিনিসগুলি, নইলে রুষ্ট হবেন মা লক্ষ্মী

পোষ্যকে সময় দিন

বর্ষার সময় বাইরে সারাক্ষণ বৃষ্টি হওয়ায় পোষ্যদের বাড়ির বাইরে বের করানো হয় না। তাই সবসময় ঘরবন্দি হয়েই থাকতে হয়। তাই ওদের মিন ঠিক রাখতে ওদের সঙ্গে একটু খেলাধুলো করতে হবে। ওদের জন্য আরামদায়ক এবং স্বস্তির পরিবেশ রাখতে হবে। এবং প্রতি মাসে অন্তত দুইবার চেক আপ করাতে হবে।

Leave a Comment