মমতার দলে ফের ভাঙন! বিদ্রোহী সাংসদদের সংখ্যা বেড়ে হচ্ছে ২২, বললেন কাকলী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। একে একে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন বিধায়ক, সাংসদরা। আগেই কাকলী ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) সহ 20 জন সাংসদ বিদ্রোহী দলে নাম লিখিয়েছিলেন। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও দুজনের নাম। হ্যাঁ, রবিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদদের সাথে বৈঠকের ঠিক আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বারাসাতের সাংসদ কাকলী জানিয়ে দিয়ে গেলেন, “বিদ্রোহী সাংসদদের সংখ্যা 20 থেকে বেড়ে 22 হতে চলেছে।”

বিদ্রোহী দলে পা বাড়ালেন কোন দুজন?

নির্বাচনে লজ্জার পরাজয়ের পর তৃণমূলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে তা নিয়ে সংশয়ে অনেকেই। আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দলটা থাকবে কিনা তার উত্তর নেই কারও কাছে। এদিকে, দলের দুর্দিনে একে একে তৃণমূল নেত্রীর পাশ থেকে সরে যাচ্ছেন সাংসদরা। রবিবার দিল্লিতে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল সুপ্রিমোকে আরও বড় ধাক্কা দিয়ে গেলেন কাকলী!

তৃণমূল সাংসদদের বিদ্রোহী দল নিয়ে কথা বলতে গিয়ে বারাসাতের সাংসদ বললেন, “আমাদের কোনও দাবি নেই। পশ্চিমবঙ্গের জন্য কাজ করতে চাই। দেশের হয়ে কাজ করতে চাই। বাংলার অবস্থা গত চার-পাঁচ বছরে যে জায়গায় গিয়েছে, তার বিরুদ্ধে যারা মত প্রকাশ করছিলেন তাদের সাথে কথা হয়েছে। সংখ্যাটা 20 বলেছিলাম। তবে তাঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা বিদ্রোহী দলে নাম লেখাবেন! সংখ্যাটা 20 থেকে বেড়ে 22 হতে চলেছে।”

অবশ্যই পড়ুন: দুর্যোগ হোক বা বিপর্যয়, আর ফোনে আসবে না এমার্জেন্সি অ্যালার্ট! ঘোষণা NDAM-র

7 দশকেরও বেশি সময় ধরে ছাত্র রাজনীতি করেছেন কাকলী ঘোষ দস্তিদার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিক লড়াইয়ে 42 বছর অতিবাহিত। বারাসাতের চারবারের সাংসদ কাকলী দলের ভরাডুবির পরই নেত্রীর সঙ্গ ছেড়েছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? প্রশ্ন করায় তিনি একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন, বিগত বছরগুলিতে পশ্চিমবঙ্গের হাল যেভাবে বেহাল হয়েছে, তার বিরুদ্ধেই এমন সিদ্ধান্ত। আগামী দিনে সাধারণ মানুষের হয়ে কাজ করতে চান তিনি। এ নিয়ে অবশ্য তৃণমূলের সৌগত রায়ের বক্তব্য, এবারের বিধানসভা নির্বাচনে বারাসাত থেকে নিজের ছেলেকে প্রার্থী করতে চেয়েছিলেন কাকলী। সেটা না হওয়ায় তৈরি হয় ক্ষোভ। সেখান থেকেই বোধহয় বিদ্রোহী দলে যাওয়ার সিদ্ধান্ত!

Leave a Comment