=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কুণালকে ডিম থেরাপি, অভিষেকের ১৫ কোটির দুর্নীতি..! আজকের সেরা ১০ খবর (১৫ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৫ জুন, সোমবার। কুণালকে ডিম থেরাপি, অভিষেকের ১৫ কোটির দুর্নীতি, ব্যারাকপুরে নতুন তিন বাস রুট, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দিঘায় পর্যটকদের আর দিতে হবে না চাঁদা, জানালেন মুখ্যমন্ত্রী

দিঘার পর্যটকদের কাছ থেকে নেওয়া ১০ টাকার চাঁদা আগামী ১ জুলাই থেকেই বন্ধ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন যে, হোটেল বিলের সঙ্গে এই অতিরিক্ত টাকা নেওয়া হতো। তবে এত বছরে মাত্র ৩০ লক্ষ টাকা উঠেছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, পর্যটকদের সংখ্যা অনুযায়ী আরও বেশি টাকা ওঠার কথা ছিল। যার ফলে এতেও দুর্নীতির সম্ভাবনা রয়েছে। সেই কারণে এবার এই টাকা নেওয়া বন্ধ করার ঘোষণা করেছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ইরানের সাথে আমেরিকার শান্তি চুক্তির পর খুলছে হরমুজ

আমেরিকা এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আগামী ১৯ জুন আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হবে। যার ফলে আবার স্বাভাবিকভাবে তেল পরিবহন শুরু হতে পারে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমবে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজার স্বস্তি পেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) নিয়োগ দুর্নীতি মামলায় ED-র দপ্তরে হাজির অভিষেক

নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার সকালে ইডির দফতরে হাজির হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নোটিশ পাওয়ার পর পরই তিনি কালীঘাটের বাড়ি থেকে কমপ্লেক্সে পৌঁছে যান এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতির সঙ্গে অভিষেকের সংস্থা লিপস এন্ড বাউন্সের যোগাযোগ রয়েছে এবং সেই সংস্থার মাধ্যমেই কোটি কোটি টাকা লেনদেন ও কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পাক বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত্যু ২

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মারদান এলাকায় প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছে পাকিস্তান বিমান বাহিনীর একটি বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট এবং কো পাইলটের। নিহতদের নাম ক্যাপ্টেন কাসিম আর ক্যাপ্টেন তালহা। রাস্তা দিয়ে যাওয়ার সময় আহত হয়েছেন অন্তত তিনজন সাধারণ মানুষ। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে, আচমকা বিমানটি রাস্তার উপরে আছড়ে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ব্যারাকপুরে নতুন তিন বাস রুট

ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং আশেপাশের এলাকার পরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য তিনটি নতুন সরকারি বাস রুট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নতুন রুটগুলি হল ব্যারাকপুর–ধর্মতলা, কাঁচরাপাড়া–ব্যারাকপুর এবং কল্যাণী এইমস থেকে ব্যারাকপুর। প্রতিটি রুটে অন্তত ২৫টি করে বাস চালানোর পরিকল্পনা রয়েছে। এবং পরিষেবার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহারের কথাও ভাবা হচ্ছে। এছাড়াও কল্যাণী এইমস থেকে মুড়াগাছা পর্যন্ত নতুন বাস পরিষেবার কথা জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) আরজি কর কাণ্ডে অ্যাকশন শুভেন্দু সরকারের

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরপরই ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আরজিকর কান্ড। এই ঘটনায় তদন্তের অগ্রগতি এবং পুলিশের ভূমিকা নিয়ে কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা নবান্নে বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন। স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে তৈরি ওই রিপোর্টে আরজি কর হাসপাতালে ভাঙচুর, মামলা, গ্রেফতারের সংখ্যা এবং মামলার বর্তমান অবস্থা সংক্রান্ত তথ্য রয়েছে। এর পাশাপাশি তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তা এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বেসরকারি স্কুলে শিশুদের পড়ালে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদনকারীদের জন্য এবার নতুন বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, যে সমস্ত পরিবার নিজেদের সন্তানদেরকে বেসরকারি স্কুলে পড়ান বা টিকাকরণ করাননি তাদের এই প্রকল্পের সুবিধা নাও মিলতে পারে। আজ পূর্ব মেদিনীপুরের এক জলকল্যাণ শিবিরে তিনি বলেছেন, প্রকৃত প্রয়োজন যাচাই করেই আর্থিক সহায়তা প্রদান করা হবে। আবেদনপত্রে পরিবারের শিশুদের স্কুল, টিকাকরণ, আয়, বাড়ি, গাড়ি সংক্রান্ত একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) ১৫ কোটি ছাড়া জয়েনিং আটকানোর অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল। সিবিআই চার্জশিটে বেআইনি নিয়োগের জন্য তিনি নাকি ১৫ কোটি টাকা দাবি করেছিলেন এবং টাকা না পেলে চাকরিপ্রার্থীদের জয়েনিং আটকে দেওয়ার হুমকি দেন। এই মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রের রেকর্ডিংয়ে অভিষেকের নাম উঠে আসার কারণে তাঁকে সিজিএ কমপ্লেক্সে তলব করা হয়েছে। চার্জশিট অনুযায়ী, চাকরি বিক্রির মাধ্যমে মোট ১০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করা হয়েছিল। যার ভাগ বিভিন্ন প্রভাবশালীন নেতাদের মধ্যেই বন্টন করার কথা উল্লেখ হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ২১ জুন সরকারি কর্মীদের যোগ কর্মসূচিতে অংশগ্রহণের নির্দেশ

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন রাজ্যের সরকারি কর্মীদের যোগ কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করে দিল নতুন সরকার। মুখ্য সচিবের দপ্তর থেকে জারি নির্দেশিকায় জানানো হয়েছে, সকাল ছয়টা থেকে পৌনে আটটার মধ্যে সরকারি কর্মচারীদের সংশ্লিষ্ট দপ্তর, রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গনে উপস্থিত থাকতে হবে। স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক বা আউটসোর্স কর্মীদের পাশাপাশি এবার সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা এবং রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠার কর্মীদেরকেও তাতে যোগদান করতে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) ডিম থেরাপির শিকার কুণাল ঘোষ

সোমবার বিকালে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বৈঠক সেরে বেরোনোর সময় ডিম হামলার শিকার হয়েছেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁকে দেখে পচা ডিম ছুঁড়ে মেরেছেন এক যুবক, এবং একটি দিন তাঁর মাথায় ফেটে যায়। হামলাকারীদের শান্ত করার চেষ্টা করলেও লাভ হয়নি বলে জানিয়েছেন কুণাল। ঘটনার পর তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এটি সাধারণ মানুষের ক্ষোভ নয়, বরং পরিকল্পিত অসভ্যতা। সাম্প্রতিক সময়ে একাধিক তৃণমূল নেতার উপর এরকম ডিমের হামলা করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment