খাবার টেবিলে এসব রাখলে পরিবারে ধেয়ে আসে দুর্ভাগ্য! জেনে নিন বিস্তারিত

প্রীতি পোদ্দার, কলকাতা: বাস্তু অনুসারে বেশ কিছু নিয়ম (Vastu Dosh Prevention Tips) অনুযায়ী ঘর সাজাতে হয়, নইলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেতে থাকে। যার মধ্যে অন্যতম হল ঘরের খাওয়ার টেবিল (Dinning Table)। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অনেকের বাড়িতে এই টেবিলের উপর বেশ কিছু জিনিস রাখে যা কিন্তু রাখা উচিত নয়। এতে পরিবারের মধ্যে ঝগড়া বাড়ে এবং অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা থাকে। চলুন একনজরে জেনে নেওয়া যাক খাবার টেবিলের উপর কোন জিনিসগুলি রাখা এড়িয়ে চলতে হবে।

ফুল

অনেকেই খাবার টেবিলের শোভা বাড়ানোর জন্য ফুল সাজিয়ে রাখেন। কিন্তু মনে রাখতে হবে এই ফুল শুকিয়ে গেলে তা পরিবারের জন্য অত্যন্ত অশুভ। এমনকি ক্যাকটাস বা যে কোনও কাঁটাযুক্ত গাছ খাবার টেবিলে রাখা উচিত না। এতে পারিবারিক দ্বন্দ্ব বাড়ায় এবং ঘরের শান্তি কমিয়ে দেয়। এমনকি সম্পর্ক খারাপ হতে থাকে। তাই খাবার টেবিলে কখনও ফুল দানি অথবা ফুল রাখা উচিত না।

এঁটো বাসনপত্র

এঁটো বাসন কখনও খাবার টেবিলে জমিয়ে রাখবেন না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। এমনকি বাড়িতে ভাঙা পাত্র যেমন- চিড় ধরা কাচের গ্লাস বা বাটি প্রভৃতি ব্যবহার করা উচিত নয়। সেগুলিকে খাবার টেবিলের উপর রাখলে ভাগ্যের উপর খারাপ প্রভাব পড়ে এবং পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয় এবং পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।

ওষুধ

প্রত্যেকের বাড়িতে একটা করে ওষুধের বাক্স থাকবেই। কিন্তু সেই বাক্স খাবার টেবিলের উপর রেখে দেওয়া ঠিক নয়। বলা হয় খাবার টেবিলের উপর ওষুধ রাখলে নাকি সেই বাড়িতে রোগব্যধি লেগেই থাকে এবং শরীরের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়।

আরও পড়ুন: বর্ষায় বাড়ে পোষ্যের সংক্রমণ, কীভাবে যত্নে রাখবেন? রইল টিপস্

ধারালো বস্তু

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কোনো ধারালো বস্তু একদমই খাবার টেবিলের উপর রাখা ঠিক নয়। কাঁচি, ছুরি ব্লেড অনেকেই রেখে দেন অজান্তে, তবে সেগুলি করা উচিত নয়। কাজ হয়ে গেলে তৎক্ষনাৎ সেটিকে সেখান থেকে সরিয়ে রাখতে হবে। না হলে বাজে প্রভাব পড়ে। এমনকি আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকে।

Leave a Comment