=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফ্রি বিদ্যুৎ থেকে ৭৮ হাজার টাকার সুবিধা, পিএম সূর্যঘর প্রকল্পে কীভাবে করবেন আবেদন?

সৌভিক মুখার্জী, কলকাতা: গরমের সময় এসি, ফ্রিজ বা কুলার দেদার চলতে থাকে সারাদিন। আর এই কারণেই মাস শেষে বিদ্যুতের বিল নিয়ে চিন্তার ভাঁজ পড়ে মধ্যবিত্তদের। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana)। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দেন, যেখানে বাড়িতেই লাগিয়ে দেওয়া হয় সোলার প্যানেল, এবং মেলে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি। কিন্তু কীভাবে আবেদন করবেন আর কারা পাবেন তা বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

দারুণ স্কিম কেন্দ্র সরকারের

২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই এই প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে সোলার প্যানেল বসিয়ে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হয়। এমনকি প্যানেল বসানোর জন্য সরকারি ভর্তুকি মেলে এবং তা ৭৮ হাজার টাকা পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন, প্রান্তিক মানুষ যারা ইলেকট্রিক বিল দিতে পারছেন না তাদের জন্যই প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনা। প্রকল্পের মূল উদ্দেশ্যই—বিদ্যুৎ বিলের বোঝা থেকে মধ্যবিত্তদের রেহাই দেওয়া।

কত টাকা সুবিধা মেলে?

প্রধানমন্ত্রী সূর্যঘর বিদ্যুৎ যোজনায় সোলার প্যানেলের ক্ষমতা অনুযায়ী ভর্তুকির সুবিধা মেলে। যেমনটা জানা যাচ্ছে, ১ কিলোওয়াটের জন্য মেলে ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটের জন্য মেলে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াটের জন্য সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। আর সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টেই এই ভর্তুকির টাকা পাঠানো হয়।

আরও পড়ুন: মাসে ৪০০ ইউনিট বিদ্যুৎ পুড়লে কত কিলোওয়াটের সোলার লাগবে? জানুন হিসেব-নিকেশ

আবেদন করবেন কীভাবে?

এই প্রকল্পে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। তার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • সর্বপ্রথম যে কোনও ব্রাউজারে গিয়ে pmsuryaghar.gov.in ওয়েবসাইট ওপেন করুন।
  • এরপর কাস্টমার সেকশনে গিয়ে এপ্লাই নাও অপশনটিতে ক্লিক করুন।
  • এরপর নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
  • তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য এবং ঠিকানা দিয়ে পূরণ করুন।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট করুন।

এরপর সরকারী আধিকারিকরা যাচাই করে অনুমোদন দেবেন এবং আপনি স্থানীয় কোনও ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সোলার প্যানেল লাগিয়ে নিতে পারবেন, এবং ভর্তুকির টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে।

Leave a Comment