সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের যুদ্ধ (Middle East Conflict) পরিস্থিতিতে গোটা বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তো বেড়েই চলেছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রান্নার গ্যাস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, সিএনজি, পিএনজি সবকিছুর দামের গ্রাফ একেবারে ঊর্ধ্বগতিতে। তবে ১৬ জুন নতুন গ্যাসের দাম (LPG Price) প্রকাশের পর অনেকেরই কপালে আবার চিন্তার ভাঁজ পড়ছে। সরকারি সূত্র অনুযায়ী খবর, আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম এতটাই বেড়েছে যে বর্তমানে একটি গৃহস্থলীর এলপিজি সিলিন্ডারের প্রকৃত খরচ প্রায় ১৬০০ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে। যদিও এখনও গ্রাহকদের পুরো নাম দিতে হচ্ছে না।
আজ এলপিজির রেট কত?
দেশের বিভিন্ন শহরে ১৪.২ কেজি গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ভিন্ন ভিন্ন। যেমনটা জানা যাচ্ছে, কলকাতায় এই গ্যাসের দাম ৯৬৮ টাকা, দিল্লিতে ৯৪২ টাকা, মুম্বাইতে ৯৪১.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৯৪৫.৫০ টাকা, চেন্নাইতে ৯৫৭.৫০ টাকা, হায়দ্রাবাদে ৯৯৪ টাকা। কলকাতা এবং হায়দ্রাবাদে গ্যাসের দাম তুলনামূলকভাবে বেশি হওয়ার কারণে সাধারণ মধ্যবিত্তদের যে খরচ আরও বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
বাণিজ্যিক সিলিন্ডারের দামেও বিরাট ধাক্কা
এদিকে শুধু বাড়তি রান্নার গ্যাস নয়, বরং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দামও অনেকটাই বেড়েছে। যার ফলে রেস্তোরাঁ, হোটেল এবং ছোট ব্যবসায়ীদের খরচে বাড়ছে। আজ কলকাতায় এই গ্যাসের দাম ৩২৫৫.৫০ টাকা, দিল্লিতে ৩১১৩.৫০ টাকা, মুম্বাইতে ৩,০৬৭.৫০ টাকা, বেঙ্গালুরুতে ৩১৯৮ টাকা, চেন্নাইতে ৩২৮৩ টাকা, হায়দ্রাবাদে ৩৩৬৭ টাকা। এমনকি দিনের পর দিন বাণিজ্যিক গ্যাসের দাম একেবারে ঊর্ধ্বগতিতে ঠেকছে।
কেন বাড়ছে গ্যাসের দাম?
বিশেষজ্ঞদের মতে, এর পেছনে বেশ কয়েকটি আন্তর্জাতিক কারণ রয়েছে। প্রথমত, ভারত মূলত বিদেশ থেকে এলপিজি আমদানি করে থাকে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সৌদি কন্ট্রাক্ট প্রাইস ৪৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। যার ফলে আমদানি খরচ অনেকটাই বেড়েছে। দ্বিতীয়ত, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে। যার কারণে পরিবহন খরচ অনেকটাই বাড়ছে এবং এর প্রভাব পড়ছে গ্যাসের দামে।
আরও পড়ুন: ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালনায় আসতে চলেছে নতুন মুখ? রচনা ব্যানার্জির সরে যাওয়ার গুঞ্জন
ক্ষতির মুখে তেল বিপণন সংস্থাগুলি
সূত্র বলছে, বর্তমান দামেও তেল বিপণন সংস্থাগুলি নাকি প্রতিটি সিলিন্ডারে বিরাট অংকের ক্ষতির মুখে পড়ছে। কারণ, আন্তর্জাতিক বাজারে এলপিজির প্রকৃত সরবরাহ খরচ অনেকটাই বেড়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি মূল্যবৃদ্ধির আগেও প্রতি সিলিন্ডারে কয়েকশো টাকা পর্যন্ত ক্ষতি হচ্ছিল সংস্থাগুলোর। আর এখন একটি সিলিন্ডার পিছু সরকারকে খরচ করতে হচ্ছে প্রায় ১৬০০ টাকা, যা এখানে ১০০০ টাকারও কমে পাওয়া যাচ্ছে। ফলে ৬০০ টাকার বেশি ক্ষতি হচ্ছে কোম্পানিগুলি।