=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্ব কাঁপাচ্ছে ভারতীয় অস্ত্র! দেশের প্রতিরক্ষা উৎপাদন পৌঁছল ১.৭৮ লক্ষ কোটিতে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত (India) এখন একাই একশো। অস্ত্রশস্ত্রের জন্য এখন আর সার্বিকভাবে বিদেশি শক্তির উপর নির্ভর করতে হয় না নয়া দিল্লিকে। বরং ভারতে তৈরি ভয়ানক সব অস্ত্র চলে যায় বিশ্বের বহু উন্নয়নশীল দেশে। সেই তালিকাটাও বেশ লম্বা। এবার সেই সূত্র ধরেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে স্বনির্ভরতার লক্ষ্যে অস্ত্র উৎপাদনে (India Defence Production) নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত। 2025-26 আর্থিক বছরের রিপোর্ট অনুযায়ী, এই সময়ে ভারতের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালীন রেকর্ড ছাপিয়ে 1.78 লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। এর থেকে বোঝা যায়, বিশ্ব বাজারে ভারতীয় অস্ত্রের গুরুত্ব কতখানি।

প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন বেড়েছে 15.6 শতাংশ

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এর আগের আর্থিক বছর 2024-25 অর্থবর্ষে  অস্ত্রশস্ত্র সহ সামরিক সরঞ্জামের উৎপাদন গিয়ে দাঁড়িয়েছিল 1.54 লক্ষ কোটি টাকায়। যেখানে 2025-26 আর্থিক বছরে সেই পরিমাণটা 15.6 শতাংশ বেড়ে 1.78 লক্ষ কোটি টাকা হয়েছে। যদি আরও কিছু বছর পিছিয়ে যাওয়া যায় সে ক্ষেত্রে 2020-21 আর্থিক বছরের তুলনায় গত আর্থিক বছরে দেশে প্রতিরক্ষা উৎপাদন বেড়েছে 110 শতাংশ। 2020-21 বর্ষে ভারতে প্রতিরক্ষা সরঞ্জাম বা অস্ত্রশস্ত্রের উৎপাদন খরচ ছিল মাত্র 84,643 কোটি টাকা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত দশ বছরের মধ্যে অর্থাৎ এক দশকে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভারতীয় অস্ত্রশস্ত্রের উৎপাদন বেড়েছে প্রায় চার গুণ। এর আগে 2013-14 আর্থিক বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদন ছিল মাত্র 43,746 কোটি টাকায়। সেখান থেকে বর্তমানে 1.78 লক্ষ কোটির উৎপাদন সত্যিই ঐতিহাসিক সাফল্য। আর এই সাফল্যের নেপথ্যে সরকার এবং বেসরকারি উভয় খাতই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে।

অবশ্যই পড়ুন: এত সস্তায় চিকিৎসা! ভারতের হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে অবাক ফরাসি পর্যটক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিলেন রাজনাথ সিং

ভারতে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উচ্ছাস প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সাথে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির সাফল্যকে বর্ণনা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদনের কৃতিত্ব দিয়েছেন রাজনাথ। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণামূলক নেতৃত্বে প্রত্যেক বছর ভারতের প্রতিরক্ষা উৎপাদন নতুন নতুন মাইলফলক অর্জন করছে।”

Leave a Comment