বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মাঝে কোন শেয়ারে বিনিয়োগ করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না বিনিয়োগকারীরা। এদিকে ব্যাঙ্ক FD-তে সুদের হার ক্রমাগত কমেই চলেছে। এমতাবস্থায় নিরাপদে বিনিয়োগ করার কথা ভাবলে বেছে নিতে পারেন ভারত সরকারের বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের (Life Insurance Corporation) হাউজিং ফাইন্যান্সের ডিপোজিট স্কিমটি। এই স্কিমে বিনিয়োগ করলে শেয়ার বাজারের কথা ভুলে যাবেন আপনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই স্কিমে মাত্র 1 লাখ টাকা বিনিয়োগ করলে 5 বছরের মধ্যেই 1.34 লাখ টাকা রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।
শেয়ার বাজার ভুলিয়ে দেবে LIC-র এই স্কিম!
বর্তমান সময়ে স্টক মার্কেট থেকে শুরু করে নানান বেসরকারি সংস্থার প্রলোভনের মাঝে একচেটিয়া ব্যবসা করে চলেছে ভারত সরকারের লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন। আজও এই বীমা সংস্থায় একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন বিনিয়োগকারীরা। এবার সেই সংস্থাই বিনিয়োগকারীদের জন্য দুর্ধর্ষ স্কিম নিয়ে হাজির হয়েছে।
ভারত সরকারের অধীনস্থ বীমা সংস্থা লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের হাউসিং ফাইনান্সের ফিক্সড ডিপোজিট স্কিমে কেউ যদি মাত্র পাঁচ বছরের জন্য 1 লাখ টাকা বিনিয়োগ করে থাকেন তবে তিনি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে 34 হাজার টাকা সুদ হিসেবে পাবেন। এই স্কিমের সাথে শেয়ার বাজারের ওঠা পড়ার কোনও সম্পর্ক নেই। ফলে ভারতীয় শেয়ারবাজার ক্ষতিগ্রস্ত হলেও মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাবেন আপনি। মূলত যাঁরা শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্যে পড়তে চান না, তাঁরা নিশ্চিন্তে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
অবশ্যই পড়ুন: অর্থকষ্ট দূর করতে বাড়ির উত্তর দিকে লাগান এই ৪ গাছ, খুলবে ভাগ্য!
প্রবীর নাগরিকদের জন্য অতিরিক্ত সুবিধা দেয় এই স্কিম
সাধারণত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের হাউসিং ফাইন্যান্স ফিক্সড ডিপোজিট স্কিমে বার্ষিক 6.70 শতাংশ থেকে 6.90 শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়ে থাকে। তবে প্রবীণ নাগরিক অর্থাৎ সিনিয়র সিটিজেনদের অতিরিক্ত 0.25 শতাংশ সুদ দিয়ে থাকে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশনের এই স্কিম। কাজেই অবসরকালীন সময়ে ঘরে বসে মোটা টাকা আয় করতে চাইলে বিনিয়োগ করতেই পারেন LIC এর এই প্রকল্পটিতে। তবে যেকোনও ক্ষেত্রে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।