তাপপ্রবাহ থেকে মুক্তি, বিকেলেই মুষলধারে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: খাতায় কলমে নাকি বর্ষা ঢুকে গিয়েছে বাংলায়। অথচ বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। ফলে সকলের মুখে একটাই কথা, এ কেমন বর্ষা! গরম কমার বদলে দিনদিন পারদ আরও চড়ছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া একদম আলাদা। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে। আজ বৃহস্পতিবারও যেমন জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। তবে আজ দুপুর বা বিকেলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বস্তির বারিধারা নামবে? কী বলছে বিভিন্ন আবহাওয়া দফতর? চলুন জেনে নেওয়া যাক।

কিছুক্ষণের মধ্যে বাংলায় ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বর্তমানে বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষজন বৃষ্টিপাতের দিকে চেয়ে বসে আছে। সকাল থেকে রোদ ও ভ্যাপসা গরমে সকলের অবস্থা কাহিল হয়ে গিয়েছে। তবে চিন্তা নেই, কারণে দুপুর বা বিকেলের মধ্যে শক্তিশালী বজ্রগর্ভ মেঘের কারণে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির পাশাপাশি জেলায় জেলায় ঘন্টায় ৩০ থেকে ৫০ কিমি ঝোড়ো হাওয়ার ভ্রূকুটিও রয়েছে বলে খবর। আজ হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও শনিবার বেশি ঝড়বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

আরও পড়ুনঃ রাজ্যের ৪৬৫টি বেসরকারি স্কুলের স্বীকৃতি বাতিল করল বিজেপি সরকার

আবহাওয়া অফিস সূত্রে খবর, সক্রিয় বর্ষার কারণে ২০ জুন থেকে দক্ষিণবঙ্গজুড়ে শান্তির ধারা নামবে। ২০ থেকে ২২ জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেইসঙ্গে একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কমবে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৯ থেকে  ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর বা বিকেলের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট।

Leave a Comment