=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

অনুশীলন করলেও হাইতির ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার, কবে বিশ্বকাপে নামবেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জল্পনা কাটিয়ে বল পায়ে দলের সাথে প্রথমবার অনুশীলনে যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান স্টার নেইমার (Neymar)। তাতে বুকে বল পেয়েছিলেন ভক্তরা। আশা করেছিলেন, হাইতির ম্যাচেই বোধহয় মাঠে দেখা যাবে নেইমারকে। তবে শেষ পর্যন্ত সেটাও হচ্ছে না। আগামীকাল অর্থাৎ শনিবারের ম্যাচ থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের গোলমেশিন নেইমার। ব্রাজিল দলের একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে খেলার জন্য এখনও পুরোপুরি ফিট নন তিনি।

দলের সঙ্গে অনুশীলন করেও ছিটকে গেলেন নেইমার

ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে দেখা যায়নি স্টার ফুটবলার নেইমারকে। অনেকেই আশা করেছিলেন পরবর্তী ম্যাচেই ফিট হয়ে মাঠে নেমে পড়বেন তিনি। সেই মতোই, দলের সাথে বুধবার বিকেলে অনুশীলনে নেমে ঘাম ঝরালেন তারকা ফুটবলার। দলের সতীর্থদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুশীলন করলেও জানা গেল, নেইমার এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে, আগামীকালের ম্যাচে তাঁকে দেখা যাবে না।

বৃহস্পতিবার ব্রাজিলের ফেডারেশন জানিয়েছে, নেইমারের চোট এখনও সারেনি। তাই হাইতির ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। শুধু তাই নয়, গত ম্যাচে ডাগাউটে থাকলেও হাইতির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দলের সাথে সফর করবেন না এই ব্রাজিলিয়ান ফুটবলার। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, ঠিক কবে দলের হয়ে মাঠে নামবেন নেইমার?

অবশ্যই পড়ুন: মহিলাদের T20 বিশ্বকাপে বড় ধাক্কা খেলো ভারত! ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

সূত্রের খবর, নেইমারের চোট নিয়ে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না, ব্রাজিল ম্যানেজমেন্ট। জানা যাচ্ছে, স্বাভাবিক নিয়মে নেইমারকে সুস্থ হয়ে উঠতে হলে খানিকটা সময় লাগবে। সেক্ষেত্রে ব্রাজিলের পরবর্তী কয়েকটি ম্যাচেও হয়তো জায়গা হবে না নেইমারের! আসলে ব্রাজিলের ম্যানেজমেন্ট চিন্তায় রয়েছে, নেইমার মাঠে নামার পর যদি ফের চোট পান সে ক্ষেত্রে তা যথেষ্ট সমস্যার হবে। মূলত সে কারণেই, তাঁকে পুরোপুরি ফিট করিয়ে তবেই নামানোর সিদ্ধান্ত হয়েছে। এখন দেখার, চলতি বিশ্বকাপে কবে বল নিয়ে গোলমুখী হন নেইমার।

Leave a Comment