আফগানিস্তান সিরিজে আচমকাই টিম ইন্ডিয়ায় রদবদল, তারকা প্লেয়ারকে ফেরাল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ভারত বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজ (India Vs Afghanistan)। আগামীকাল আফগান বাহিনীর বিরুদ্ধে তৃতীয় অর্থাৎ শেষ ওয়ানডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ঠিক তার আগেই বিরাট সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। আচমকা তৃতীয় ওয়ানডের আগে ভারতীয় স্কোয়াডে ফেরানো হল তারকা পেসার হর্ষিত রানাকে। জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে সম্পূর্ণ অনুশীলন সেরে ফিট হওয়ার পরই এই ভারতীয় তারকাকে দলে জায়গা দিয়েছে নির্বাচন কমিটি

ভারতের পেস আক্রমণ আরও শক্তিশালী হল!

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের দুটিতেই জয় পেয়েছে ভারত। ব্যাট হাতে ক্ষমতা প্রদর্শন করেছেন অধিনায়ক শুভমন গিল। তবে শুধু ব্যাটসম্যানরাই নন, বল হাতে কামাল দেখিয়েছেন বোলাররাও। অর্শদীপ সিং থেকে শুরু করে গুর্নুর ব্রার, নিতিশ কুমার রেড্ডি এমনকি প্রিন্স যাদবরাও বল হাতে উইকেট তুলেছেন। আর সেই সূত্রেই বিগত দুই ম্যাচের দুটিতেই জিতেছে টিম ইন্ডিয়া।

আগামীকাল অর্থাৎ শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে নামবে ভারতীয় দল। আর ঠিক সেই ম্যাচের আগে হর্ষিত রানার দলে অন্তর্ভুক্তি মানে, অনেকটাই শক্তিশালী হতে চলেছে টিম ইন্ডিয়ার পেস আক্রমণ। অনেকেই মনে করছেন যেহেতু শেষ ওয়ানডের ঠিক আগে এই ভারতীয় তারকাকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে, ফলে আগামীকাল তাঁকে প্রথম একাদশে দেখা যেতে পারে।

অবশ্যই পড়ুন: এখনও পারেনি মেসিরাও, ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউটে পৌঁছল মেক্সিকো

উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নেমে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন রানা। চোট এতটাই গুরুতর ছিল যে গোটা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ওই এক চোটের ধাক্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি এই ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment