=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল বিধায়ক গ্রেফতার, মহিলাকে গণধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (১৯ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯ জুন, শুক্রবার। তৃণমূল বিধায়ক গ্রেফতার, মহিলাকে গণধর্ষণ, বাংলায় শিল্প বিনিয়োগ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) যোগ দিবস উপলক্ষে রবিবার মিড ডে মিল

আগামী ২১ জুন রাজ্যজুড়ে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলার প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল দেওয়ার ঘোষণা করা হল প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে। জানানো হয়েছে, এই দিন সকাল ৬:৩০ থেকে ৭:৪৫ পর্যন্ত আন্তর্জাতিক যোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে। আর সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে, তারা প্রত্যেকেই মিড ডে মিলের সুবিধা পাবে। উল্লেখ্য, এদিন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) শওকত মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

শওকত মোল্লার বিরুদ্ধ এবার উঠল ধর্ষণের মতো অভিযোগ। গত ১৫ তারিখ জীবনতলা থানায় এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তাঁর দাবি, শিশু সন্তানকে আটকে রেখেই নাকি তাঁকে ধর্ষণ করেছিলেন শওকত মোল্লা। ইতিমধ্যেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০১৯ এর মার্চ মাসে তাঁর ৫ বছরের সন্তানকে কয়েকজন সমাজ বিরোধী তুলে নিয়ে গিয়েছিল। তারপর নিজের সন্তানকে ফিরে পেতে একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে মহিলা, যে শওকত মোল্লার গাড়ির চালক। এমনকি ডেরায় ডেকে নিয়ে গিয়ে শওকত নিজেই তাঁকে ধর্ষণ করে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়

যোগ দিবসে সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয়। স্পষ্ট জানিয়ে দিল রাজ্য সরকার। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস পালিত হবে রাজ্যজুড়ে ধুমধাম করে। তবে প্রথমে সরকারি কর্মচারীদের উপস্থিত থাকতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্যের মুখ্য সচিবের দপ্তর। কিন্তু পরে এই নিয়ে হাইকোর্টের মামলা দায়ের করা হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে। সেই মামলায় শুক্রবার শুনানি চলাকালীন আদালতে শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়েছে, যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক দরকার নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) বাংলায় নতুন তিনটি মেডিকেল কলেজের অনুমোদন

বাংলায় আরও তিনটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দিল রাজ্য সরকার। মেডিকেল শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণের জন্য দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় ১০০টি এমবিপিএস আসন সহ তিনটি নতুন সরকারি মেডিকেল কলেজ তৈরি হতে চলেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট তিনটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে জমির প্রাপ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড। তবে এই মেডিকেল কলেজগুলো তৈরি হলে মেডিকেল শিক্ষা যে আরও উন্নত হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) মমতার হাত ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

আরও বিপদে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের নতুন দায়িত্ব দিয়েও দল ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দায়ভার তাঁর হাতে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে খবর। ইতিমধ্যে ইস্তফাপত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন তিনি। এবং সেখানে জানিয়েছেন, আমার সাড়ে ৩০০ এর উপর সুগার। কিডনি খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি যুক্ত থাকতে পারছি না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বাংলায় ২৩০০ কোটি টাকা বিনিয়োগ আইটিসি লিমিটেডের

বাংলায় ক্ষমতায় পালাবদল হতেই যেন শিল্প নতুন রূপ পাচ্ছে। এবার পশ্চিমবঙ্গে ২৩০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে আইটিসি লিমিটেড। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের সময় এই প্রস্তাব পেশ করেছিলেন চেয়ারম্যান সঞ্জীব পুরি। তিনি জানান, এই বিপুল পরিমাণ লগ্নি হোটেল, কাগজ, সৌর বিদ্যুৎ এবং অন্যান্য ব্যবসায় লগ্নি করা হবে। দীর্ঘ এক ঘণ্টারও বেশি বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর। সেখানে রাজ্যে দীর্ঘমেয়াদী শিল্প বিনিয়োগ এবং পর্যটন কাঠামো শক্তিশালী করার জন্য আলোচনা করা হয়। তবে এতে যে কর্মসংস্থান আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) বিহারে মহিলাকে গণধর্ষণ

বিহারে নৃশংস ঘটনা। বেগুসরাই জেলায় এক মহিলার উপরে গণধর্ষণের অভিযোগে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। সূত্রের খবর, ২১ জুন গভীর রাতে কয়েকজন ব্যক্তি জোর করে বাড়িতে ঢুকে প্রথমে ওই নির্যাতিতার পরিবারের সদস্যদেরকে আটকে রাখে। তারপর মহিলার উপর পাশবিক নির্যাতন চালায়। ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু পরে ছেড়ে দেওয়া হয়। তবে আবারও শারীরিক অবস্থা অবনতি হলে ১৭ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে তাঁর গোপনঙ্গ দিয়ে গুলি, কাঠ এবং পাথর উদ্ধার হয়। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের ধরা সম্ভব হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) জল শক্তি মিশনে বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

বাংলার গ্রামের অলিগলিতে এবার পৌঁছে যাবে পরিশ্রুত পানীয় জল। বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিলের সঙ্গে তাঁর সাক্ষাৎকার হয়েছে। আর সেখানে বাংলার জন্য ৩৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। আসলে জল জীবন মিশানের আওতায় নমামি গঙ্গে মিশনের এই সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য কেন্দ্রের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। জল শক্তি মন্ত্রকের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের জল মিশনের স্বাক্ষর হয়েছে বলেও খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) হাওড়া ডিভিশনে নতুন ট্রেনের ঘোষণা

হাওড়া ডিভিশনে আবারো নতুন ট্রেন চালানোর ঘোষণা। তারকেশ্বর মন্দিরের ভিড় সামাল দেওয়ার জন্য এই পদক্ষেপ। জানা গিয়েছে, আগামী ২০ জুন শনিবার তারকেশ্বরের ভক্ত এবং দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্য পূর্ব রেল হাওড়া বিভাগে অতিরিক্ত ট্রেনের ঘোষণা করেছে। সেক্ষেত্রে ৩৭৩৬১ হাওড়া–আরামবাগ লোকাল ২০ জুন গোঘাট পর্যন্ত যাবে। পাশাপাশি ০৩০৬৬ তারকেশ্বর–শেওড়াফুলি স্পেশাল ট্রেন ছাড়বে তারকেশ্বর থেকে ৯:৪৫-এ। এদিকে ০৩০৬৩ হাওড়া–তারকেশ্বর লোকাল ছাড়বে হাওড়া থেকে সকাল ৭:৪৫ মিনিটে। তাছাড়া আরও তিনটি স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) কর্ণাটক থেকে গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক

এবার গ্রেফতার হলেন তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে মারধর সহ একাধিক অভিযোগ রয়েছে। পালানোর চেষ্টা করছিলেন তৃণমূলের এই নেতা। অবশেষে কর্ণাটক থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ রয়েছে। এমনকি প্রকাশ্যে তিনি বিজেপি কর্মীদেরকে খুনের হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ। পাশাপাশি তিনি নিজের বাড়ির পাশেই একটি বিএড কলেজ তৈরি করে ফেলেছিলেন। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণ প্রাণ সামগ্রী। তবে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই পুলিশের জালে পড়লেন এই অভিযুক্ত। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment