=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় ৩ নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন রাজ্য সরকারের, কোথায় কোথায়?

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতায় আসতেই প্রতিশ্রুতি মেনে কাজ শুরু করে দিল বিজেপি সরকার! রাজ্যের তিন জেলায় দ্রুত মেডিক্যাল কলেজ (New Medical Colleges) গড়তে বিশেষ নির্দেশ জারি করল স্বাস্থ্য দফতর। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়েছিলেন যে এখনও রাজ্যের যে জেলাগুলিতে মেডিক্যাল কলেজ নেই, সেখানে দ্রুত মেডিক্যাল কলেজ হাসপাতাল গড়ে তোলা হবে। আর এবার সেই নির্দেশ মতো জনগণের স্বার্থে ময়দানে নামল প্রশাসন।

কোন তিন জেলায় হবে মেডিক্যাল কলেজ?

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে সরকারি মেডিক্যাল শিক্ষার পরিকাঠামো আরও সম্প্রসারণের জন্য দক্ষিণ দিনাজপুর (বালুরঘাট), আলিপুরদুয়ার এবং পশ্চিম বর্ধমান জেলায় ১০০টি করে MBBS আসন-সহ তিনটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ তৈরির হতে চলেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট তিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের কাছে জমির প্রাপ্যতা সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশ পাঠিয়েছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড। আর সেই নির্দেশ অনুযায়ী, উপযুক্ত জমি ও পরিকাঠামো চিহ্নিত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

জমির পরিকাঠামো নিয়ে নির্দেশিকা প্রশাসনের

নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, নতুন মেডিক্যাল কলেজ, সংযুক্ত টিচিং হাসপাতাল এবং ছাত্র-ইন্টার্নদের হোস্টেল একই ক্যাম্পাসে করা যাবে অথবা দুটি ক্যাম্পাসে থাকতে পারবে। যদি দুটি ক্যাম্পাস হয়, তবে কলেজ ও হাসপাতালের মধ্যে দূরত্ব ১০ কিলোমিটারের বেশি হওয়া চলবে না। এখানেই শেষ নয়, নির্দেশিকায় এত বলা হয়েছে যে টিচিং হাসপাতালে অন্তত ৪২০টি শয্যা ও সারা বছরে গড়ে ৮০ শতাংশ বেড অকুপেন্সি থাকা বাধ্যতামূলক। সংশ্লিষ্ট হাসপাতালে পর্যাপ্ত জায়গা থাকলে সেখানেই পরিকাঠামো তৈরি করা যাবে। অন্যথায়, ওই হাসপাতালের ১০ কিলোমিটারের মধ্যে ২০ একর জমি খুঁজে বার করতে হবে।

দুশোটি নতুন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, কলেজ হাসপাতাল নির্মাণের জন্য জমির বিস্তারিত তথ্য হাতে পেলেই WBMSCL-এর ইঞ্জিনিয়ারিং দল সরেজমিনে পরিদর্শনে যাবে। এবং সেই রিপোর্টের ভিত্তিতেই তিনটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের প্রকল্পের পরবর্তী ধাপে এগোবে রাজ্য সরকার। পাশাপাশি, IIT খড়গপুর ক্যাম্পাসের ভেতরের শ‌্যামাপ্রসাদ মুখোপাধ‌্যায় হাসপাতালকে মেডিক‌্যাল কলেজ তৈরির জন‌্য অনুমোদন দেওয়ার চিন্তা হচ্ছে। এছাড়াও দুশোটি নতুন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধুর প্রতিশোধ! ফিরহাদকে নিয়ে বড় খেলা দেখাতে পারে বিজেপি, আরও চাপ বাড়বে মমতার

প্রসঙ্গত, দুর্গাপুরে একাধিক বেসরকারি মেডিক্যাল কলেজ থাকলেও আসানসোলে কোনও মেডিক্যাল কলেজ নেই। এই পরিস্থিতিতে আসানসোলে পূর্ণাঙ্গ সরকারি মেডিক্যাল কলেজ তৈরির ঘোষণায় সেখানকার সাধারণ মানুষের মধ্যে আলাদাই উচ্ছ্বাস দেখা গিয়েছে। এছাড়াও রাজ্য সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

Leave a Comment