এবার অর্ধেক সময়ে ঋষিকেশ! নমো ভারত রেল নিয়ে বড় সুখবর

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি ঋষিকেশ (Rishikesh) যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে রইল বড় সুখবর। দীর্ঘ যানজট, দীর্ঘ পথ এবং পাহাড়ি রাস্তার ঝামেলা কাটিয়ে এবার আরও দ্রুত পৌঁছানো যাবে ঋষিকেশ। জানা গিয়েছে, নমো ভারত রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (Namo Bharat Rapid Rail) সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে এবার দিল্লি থেকে ঋষিকেশ যাত্রার ক্ষেত্রে মাত্র ৩ ঘণ্টা সময় লাগবে, যেখানে বর্তমানে ৬ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। বিশেষ করে ছুটির দিনে রাস্তার ভিড়ের কারণে দীর্ঘ সময় ব্যয় হয়। কিন্তু নতুন হাই-স্পিড রেল করিডর চালু হলে সেই সময় কমে মাত্র ৩ ঘণ্টার কাছাকাছি চলে আসতে পারে।

কোন পথ দিয়ে তৈরি হবে এই নতুন রেল করিডর?

প্রস্তাবিত নমো ভারত রেল পথটি প্রায় ১৫০ কিলোমিটার দীর্ঘ হতে পারে বলেই খবর। আর এটি মিরাটের মোদিপুরাম থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের মধ্য দিয়েই ঋষিকেশ পর্যন্ত পৌঁছাবে। এই রুটের মধ্যে যুক্ত হতে পারে মোজাফফরনগর, রুরকি, হরিদ্দার এবং ঋষিকেশ। এমনকি এই করিডর চালু হলে শুধুমাত্র যে পর্যটকরা উপকৃত হবে এমনটা নয়, বরং প্রতিদিন যাতায়াতকারী লক্ষ লক্ষ সাধারণ মানুষও উপকৃত হবে।

তবে এই প্রকল্পের পরবর্তী ধাপে তৈরি করা হবে ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট। আর সেই রিপোর্টেই নির্ধারণ করা হবে রেলের চূড়ান্ত রুট, স্টেশনগুলির অবস্থান, প্রয়োজনীয় পরিকাঠামো আর প্রযুক্তি। সবথেকে বড় ব্যাপার, নমো ভারত ট্রেনগুলি সাধারণ লোকাল ট্রেনের মতো হবে না। এগুলি আধা হাই-স্পিড র‍্যাপিড ট্রানজিট সিস্টেম, যেটি ঘণ্টায় আনুমানিক ১৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে চলতে পারে। যার ফলে দিল্লি এবং উত্তরাখণ্ডের মধ্যে যাতায়াত এবার আরও দ্রুত, আরামদায়ক এবং নির্ভরযোগ্য হবে।

আরও পড়ুন: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ফের FIR

না বললেই নয়, ঋষিকেশ উত্তর ভারতের সবথেকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যোগ ব্যায়াম থেকে শুরু করে আধ্যাত্মিক ভ্রমণ, উইকেন্ডের জন্য প্রতিবছর বহু মানুষ এখানে যান। কিন্তু নতুন রেল সংযোগ চালু হলে পর্যটকের সংখ্যা আরও বাড়তে পারে। এমনকি হরিদ্দার এবং ঋষিকেশের ব্যবসায় আরও গতি আসতে পারে, আর উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি এই প্রকল্পের। এখন দেখার, এ বিষয়ে রেল মন্ত্রক কী সিদ্ধান্ত নেয়।

Leave a Comment