বাজেটে কল্পতরু বাংলা, মিড ডে মিল বন্ধ…! আজকের সেরা ১০ খবর (২২ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ জুন, সোমবার। বাজেটে কল্পতরু বাংলা, মিড ডে মিল বন্ধ, কলকাতার পর অন্যান্য শহরেও মেট্রো, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হরমুজ বন্ধ সত্ত্বেও ৮.৬ লক্ষ টন তেল নিয়ে ফিরছে ৩ ভারতীয় জাহাজ

শান্তি চুক্তির পরেও বন্ধ হয়েছে হরমুজ। তবে তারই মধ্যে এই প্রণালী পেরিয়ে এসেছে ভারতের তিনটি বিরাট জাহাজ। তিনটিতে ৮.৬ লক্ষ টনের বেশি অপরিশোধিত তেল রয়েছে। ইতিমধ্যেই ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই কথা জানিয়েছেন। এমনকি অপরিশোধিত তেল বহনকারী তিনটি জাহাজে অন্তত ৯৪ জন ভারতীয় নাবিক রয়েছেন। তবে এর কারণে যে দেশে তেলের সংকট অনেকটা দূর হবে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা বাজেট অর্ধেক করল রাজ্য সরকার

বাজেটে এবার সংখ্যালঘুদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, সংখ্যালঘু কল্যাণ এবং মাদ্রাসা বাজেট অর্ধেকের বেশি কাটছাঁট করেছে বিজেপি সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষে এই বিভাগের জন্য ২১৬৫.৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেখানে তৃণমূল সরকারের আমলে বরাদ্দ ছিল ৫৭১৩ কোটি টাকা। অর্থাৎ এই খাতে মোট ৩৫৪৮ কোটি টাকা কমানো হয়েছে, যা অর্ধেকের থেকেও বেশি। সংখ্যালঘু এবং মুসলিমরা এতে যে সমস্যায় পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) কলকাতার পর রাজ্যের আরও তিন শহরে চালু হবে মেট্রো

বাজেটে এবার মেট্রো নিয়েও বড় ঘোষণা করা হল। জানা গিয়েছে, রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়ির বুক চিড়ে এবার মেট্রো চলতে পারে। কলকাতার বুকে প্রথমবার মেট্রো পরিষেবা চালু হয়েছিল ১৯৮৪ সালে। আর এবার ধাপে ধাপে শহরের মেট্রো পরিষেবার চেহারা বদলে গিয়েছে। কিন্তু এবার আরও তিনটি গুরুত্বপূর্ণ শহরে মেট্রো চালানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত বাজেট পেশের সময় জানিয়েছেন যে, এই তিন শহরে মেট্রো চালানো হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) মেসি কাণ্ডে দ্বিতীয়বার থানায় অরূপ

মেসি কাণ্ডে দ্বিতীয়বার থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তবে বিধাননগর দক্ষিণ থানার বাইরে ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মন্ত্রী। জানা যাচ্ছে, থানার বাইরে জুতোর মালা দিয়ে অপেক্ষা করে ছিলেন ক্ষুব্ধ জনতা। এমনকি প্রাক্তন ক্রীড়া মন্ত্রীকে দেখেই চটে গিয়েছিল তারা। টিকিটের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ওই আমজনতা। আসলে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁর। প্রথমবার তলব এড়ানোর পর জানিয়েছিলেন যে, তিনি অসুস্থ। তাই আগামী দুই সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) রাজ্যের বাজেটে বড় ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার পর পেশ করা হল রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেট। একাধিক ঘোষণা করা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজেই এই বাজেট পেশ করেছেন। প্রথমত উন্নয়নের জন্য এমএলএ ফান্ড বছরে ৭০ লক্ষ টাকা থাকে বাড়িয়ে ১ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগণায় ফলতা মডেল তৈরির ঘোষণা করা হয়েছে। রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং অশিক্ষক থেকে শুরু করে সমস্ত কর্মচারীদের ৩৮% ডিএ করা হয়েছে। রাজনৈতিক হিংসা, মিথ্যা মামলার সঙ্গে জড়িত যারা রয়েছে তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এমনকি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়ল আরও ২০%

বাংলার সরকারি কর্মচারীদের একেবারে লক্ষ্মীলাভ। বাজেটে আরও ২০ শতাংশ ডিএ বাড়ানো হল। প্রত্যাশা মতো পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের বাজেট পেশ হয়েছে আজ। আর সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ষষ্ঠ বেতন পে কমিশনে আরও ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন। অর্থাৎ, মোট ডিএ দাঁড়িয়েছে ৩৮ শতাংশ। আর এই নতুন ডিএ কার্যকর হবে আগামী ১ অক্টোবর থেকে। এতে যে সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা প্রচুর উপকৃত হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) সোহরাওয়ার্দী এভিনিউর নাম পরিবর্তননের বিরোধিতায় CPM

গতকাল কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন পার্ক স্ট্রিট এলাকার সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রেখেছিল, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পোস্ট শেয়ার করে ভূয়সী প্রশংসা জানিয়েছিলেন। তবে এবার এ নিয়েই ক্ষুব্ধ হয়ে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেস একাধিক দাবি তুলছেন। সিপিএম জানাচ্ছে, সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড রাখার কলকাতা পৌরসভার সিদ্ধান্তকে সমর্থন করে রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং উচ্চ শিক্ষামন্ত্রী প্রকাশ্য মন্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তারা ইতিহাস না জেনেই এই পরিবর্তন করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) শুরু হল কলকাতা-পুরী এসি বাস

এবার কলকাতা থেকে পুরী এবং পুরী থেকে কলকাতা আসা যাওয়া আরও সহজ হয়ে গেল। জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ এই রুটে চালু হয়েছে এসি বাস। কারণ, সামনেই রথযাত্রা। অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার জন্যই ওড়িশা সরকার কলকাতা থেকে পুরী যাওয়ার বাস পরিষেবা চালু করেছে। এই বাসের নাম দেওয়া হয়েছে জগন্নাথ এক্সপ্রেস। এমনকি এই বাসে মহিলাদের জন্য ভাড়ায় ৫০% ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি আরও একটি বাস পরিষেবা চালু হচ্ছে বাংলা এবং ওড়িশার মধ্যে। এই বাস পুরী থেকে আসানসোল পর্যন্ত চলবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) মিড ডে মিলের বদলে চালু পিএম পোষণ

রাজ্যে সরকারের পালাবদল হতেই একের পর এক সরকারি প্রকল্পের রূপ বদলে যাচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের বদলে আয়ুষ্মান ভারতের ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পিএম কিষান প্রকল্প চালু করা হয়েছে। আর এবার রাজ্যের স্কুলের মিড ডে মিলের নাম পরিবর্তন করে করা হচ্ছে পিএম পোষণ শক্তি নির্মাণ প্রকল্প। প্রায় ৬ বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে এই প্রকল্পটি চলে আসছে। প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা এই প্রকল্পের আওতায় দুপুরবেলা মধ্যাহ্নভোজন পেয়ে থাকে। তবে নাম পরিবর্তন করা হলেও সুবিধা একই রকম মিলবে বলেই জানানো হয়েছে।। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) শিন্ডে শিবিরে যোগ দিচ্ছেন ৬ বিদ্রোহী সাংসদ

এবার মহারাষ্ট্রের রাজনীতিতে বড় ভাঙন। পশ্চিমবঙ্গের পর মহারাষ্ট্রের শিবসেনা (UBT)-তে ধরল ফাটল। জানা গিয়েছে, শিবসেনা (UBT)-র ৬ জন লোকসভার সাংসদ সোমবার বিকেল তিনটেয় একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনায় যোগ দিতে চলেছেন। আর এই ৬ জন সাংসদ শিন্ডে শিবিরে চলে গেলে দলত্যাগ বিরোধী আইনের আওতা থেকে বাঁচার জন্য দুই-তৃতীয়াংশ সমর্থন পেয়ে যাবে বিদ্রোহী দল। যার কারণে উদ্ভব ঠাকরের দলের জন্য তা হতে পারে বিরাট ধাক্কা। যদিও সেই সমস্ত সাংসদরা ব্যক্তিগত কারণ দেখিয়ে দল পরিবর্তন করছেন বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment