=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ায় কত নম্বর জার্সি পরে খেলবেন বৈভব সূর্যবংশী? খোলসা করল BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে খেলার স্বপ্ন দেখেন দেশের প্রত্যেক ক্রিকেটারই। বৈভব সূর্যবংশীও (Vaibhav Sooryavanshi) তার বাইরে নন। 15 বছরের এই কিশোর একেবারে প্রথম থেকেই ব্যাট হাতে নিজের দক্ষতা প্রদর্শন করে এসেছেন। 14 বছর বয়সকে পুঁজি করে ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করেন তিনি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি বিহারের ছেলেকে। সদ্য আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য বড়দের টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন বৈভব। এবার তাঁর হাতে তুলে দেওয়া হল জাতীয় দলের জার্সি।

টিম ইন্ডিয়ার জার্সি পেলেন বৈভব সূর্যবংশী?

যে জার্সিটার জন্য এতদিন 22 গজে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এসেছিলেন, বৈভব সূর্যবংশীর হাতে সেই জার্সি তুলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাপোর্ট স্টাফরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে BCCI। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, টিম হোটেলে বৈভব সূর্যবংশীর ঘরে ভারতীয় দলের জার্সির একটি বক্স দিতে যাচ্ছেন টিম ইন্ডিয়ার এক সাপোর্ট স্টাফ। ভারতীয় ক্রিকেটারের ঘরের সামনে যেতেই দরজা খুলে ওই সাপোর্ট স্টাফকে প্রণাম করেন বৈভব।

ভিডিওটিতে আরও দেখা গেল, জার্সির বক্সটি নিয়ে বৈভবের ঘরে রেখে দিয়ে এলেন তিনি। এরপরই ওই বক্স থেকে নিজের জার্সি বের করে বেশ কিছুক্ষণ নিরব হয়ে তাকিয়ে থাকলেন বৈভব সূর্যবংশী। ভিডিও সূত্রে জানা গিয়েছে, টিম ইন্ডিয়ায় বৈভবের জার্সির নম্বর 03। ভারতীয় দলের জার্সি পাওয়ার পর ভাইরাল ওই ভিডিওটিতে বৈভবকে বলতে শোনা যায়, “এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। স্বপ্নের মতোই লাগছিল। টি-শার্টটা দেখেই আমি খুশি হয়ে গিয়েছিলাম। আমি হাসছিলাম। অনেক সময় আপনি যেটা ভাবতে পারেন না সেটা হয়ে গেলে প্রতিক্রিয়া জানানো যায় না। একই জিনিস আমার সাথে হয়েছে।”

অবশ্যই পড়ুন: উন্মোচন হতে পারে হরপ্পা সভ্যতার অজানা অধ্যায়, খননে মিলল প্রাচীন কঙ্কাল ও মৃৎপাত্র 

উল্লেখ্য, সম্প্রতি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলতে গিয়ে শুরুর দিকে পর পর তিন ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি বৈভব সূর্যবংশী। তবে সিরিজের একেবারে অন্তিম পর্বে অর্থাৎ ভাগ্য নির্ধারণী ম্যাচে লঙ্কান বাহিনীকে কুপোকাত করে মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি করেন বৈভব। তৈরি করে ফেলেন নতুন বিশ্বরেকর্ড।

Leave a Comment