আগামী ১৫ দিন বিশেষ কর্মসূচি! প্রত্যেকটি স্কুলে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: হারিয়ে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) স্মৃতি ফিরিয়ে আনতে বদ্ধপরিকর রাজ্যের বিজেপি সরকার। বাম জমানা বলুন বা তৃণমূল সরকার, কেউই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকৃত কদর করেনি। তবে রাজ্যে ক্ষমতায় আসতেই শ্যামপ্রসাদকে নিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার। গতকালই রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন যে, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে রাজ্য সরকারি ছুটি থাকবে। আর এবার এ নিয়ে রাজ্যের স্কুল-কলেজে বিশেষ নির্দেশিকা পাঠানো হল (Government of West Bengal)।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ নির্দেশিকা

আজ উচ্চশিক্ষা দফতরের তরফ থেকে রাজ্যের সমস্ত স্কুল এবং কলেজে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে, আজ থেকে আগামী ১৫ দিন সমস্ত স্কুল এবং কলেজগুলিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্যামাপ্রসাদ পক্ষ হিসেবে পালন করা হবে। এমনকি একথা নিজেই জানিয়েছেন উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। অর্থাৎ ২৩ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত পালন হবে শ্যামাপ্রসাদ কক্ষ। যদিও আগেই সমস্ত কলেজগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ বিকাশভবন থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুল জেলা পরিদর্শককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

আজ থেকে আগামী ১৫ দিন স্কুলগুলিতে প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, বিতর্ক সভা, এমনকি শ্যামাপ্রসাদের লেখা এবং তাঁর বক্তব্য পাঠ, তাঁর অবদান নিয়ে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। কারণ বিজেপি সরকার আগেই বলেছিল যে, হারিয়ে যাওয়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতিকে তারা আবারও পুনরুজ্জীবিত করবে। এমনকি তারা এমন উদ্যোগ গ্রহণ করবে যাতে যাতে প্রত্যেক মানুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা করেন এবং তাঁর অবদান সম্পর্কে অবহিত হন।

আরও পড়ুন: ৬৩১ কিলোমিটার রুটে চালু হবে ‘কবচ’, কয়েকশ কোটির প্রকল্প রেলের, কোন লাইনে?

গতকাল রাজ্যের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসকে স্মরণীয় করে রাখার জন্য সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছে। এদিন রাজ্যের সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকবে। এমনকি হুগলির জিরাট রোডে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি রাজ্য সরকার কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেখানে একটি রাষ্ট্রীয় স্মারক সংগ্রহশালা এবং গ্রন্থাগার গড়ে তোলা হবে। পাশাপাশি মূল বাড়িটি সংস্কার করিয়ে করে আবারও পুরনো রূপ দেওয়া হবে, এবং জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট একটি বিশাল মূর্তি স্থাপন করা হবে। যার জন্য বাজেটে মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Comment