সহেলি মিত্র, কলকাতাঃ রেলে সফর হবে আরও আরামদায়ক সঙ্গে সুরক্ষিত। আর ট্রেন দুর্ঘটনার চিন্তা বা আশঙ্কা নিয়ে ট্রেনে উঠতে হবে না যাত্রীদের। কারণ সেসব অতীত হতে চলেছে আগামী দিনে। আসলে রেল আবারও নতুন মাইলফলক অর্জন করেছে যা সকলের জানা উচিৎ। রেল মন্ত্রকের তরফে সকলের যাত্রা সুরক্ষিত করতে কবচ (Kavach) সিস্টেম নিয়ে বড় অনুমোদন দিয়েছে। খরচ হবে কয়েকশো কোটি টাকা।
আরও ৬টি রুটে বসছে দেশীয় ‘কবচ’
রেল মন্ত্রক (Ministry of Railways) সোমবার জানিয়েছে যে, সরকার পূর্ব উপকূল রেল নেটওয়ার্কের ৬৩১ কিলোমিটার অংশে দেশীয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’ স্থাপনের অনুমোদন দিয়েছে। মন্ত্রকের মতে, এই প্রকল্পে প্রায় ২৭০ কোটি টাকা ব্যয় হবে। প্রকল্পটি পূর্ব উপকূল রেলওয়ের ছয়টি গুরুত্বপূর্ণ রেল সেকশনকে কভার করবে, যার মধ্যে রয়েছে বাঘুয়াপাল-বুরহাপাঙ্কা, হরিদাসপুর-পারাদ্বীপ, খুরদা রোড-বালঙ্গীর, নৌপাদা-গুনুপুর, লাঞ্জিগড় রোড-জুনাগড় এবং ববিলি-সালুর রেল সেকশন।
Indian Railways has approved the deployment of Kavach on 631 route kilometres of East Coast Railway, enhancing safety, reliability and operational efficiency through India’s indigenous Automatic Train Protection system.#BharatKaKavach
Read More: https://t.co/9zsINhCTzA pic.twitter.com/t0sgS6qP7k
— Ministry of Railways (@RailMinIndia) June 22, 2026
কবচ কী?
এখনও অনেকের মধ্যে প্রশ্ন জাগে যে কবচ সিস্টেমটি আসলে কী? সেক্ষেত্রে মন্ত্রক জানিয়েছে এই অনুমোদিত প্রকল্পটি সমগ্র রেল নেটওয়ার্ক জুড়ে এলটিই-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা সহ ‘কবচ’ সিস্টেম বাস্তবায়নের জন্য ভারতীয় রেলের বৃহত্তর কর্মসূচির একটি অংশ। ‘কবচ’ হলো একটি দেশীয়ভাবে তৈরি স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (এটিপি) ব্যবস্থা, যা সিগন্যাল লঙ্ঘন (এসপিএডি), অতিরিক্ত গতি এবং ট্রেন সংঘর্ষের মতো ঘটনা প্রতিরোধ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুনঃ কলকাতার স্কুলে মিড-ডে মিল রান্না করবে ইসকন, পাতে পড়বে কি ডিম? মিলল জবাব
এই ব্যবস্থাটি ক্রমাগত ট্রেনের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে অটোমেটিকভাবে ব্রেক প্রয়োগ করে। এটি ট্রেন পরিচালনার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত করে। রেল মন্ত্রক জানিয়েছে যে এই রেল রেল সেকশনগুলিতে ‘কবচ’ ব্যবস্থা বাস্তবায়নের ফলে ট্রেনগুলি স্বয়ংক্রিয় সুরক্ষা এবং সংঘর্ষ-প্রতিরোধী ফিচার পাবে, যা পরিচালনগত নিরাপত্তাকে আরও জোরদার করবে। মন্ত্রকের মতে, দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি এই ব্যবস্থাটি খারাপ আবহাওয়ায়, বিশেষ করে ঘন কুয়াশার সময়, ট্রেনের নিরাপদ চলাচলেও সাহায্য করবে। রেল কর্মকর্তারা বলছেন, এই প্রকল্পটি পূর্ব উপকূল রেলওয়ের অধীনে ওড়িশা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের যাত্রীবাহী ও মালবাহী উভয় ট্রেন পরিষেবার জন্যই উপকারী হবে।