=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মহিলাদের ফ্রি, কলকাতায় ছুটবে একগাদা ইলেকট্রিক AC বাস, বরাদ্দ প্রায় ৬৭ কোটি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সোমবারের রাজ্য বাজেটে (West Bengal Budget 2026) বাংলার সার্বিক পরিকাঠামের উন্নতির স্বার্থে একের পর এক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাংলার গণপরিবহনকে আরও শক্তিশালী করতে সাধারণ মানুষের স্বার্থে বাস পরিষেবায় বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। আলাদা করে নতুন বাস কেনার জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য বাজেটে। বিশেষ করে, প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস (West Bengal Electric Bus) সেবার অধীনে 66 কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। আর তার পর থেকেই নতুন প্রজন্মের বাসের অপেক্ষায় রাজ্যবাসী!

বাংলার রাস্তায় ছুটবে অত্যাধুনিক এসি বাস

গতকাল 2026-27 আর্থিক বছরের রাজ্য পূর্ণাঙ্গ বাজেটে বাংলার শুভেন্দু অধিকারীর সরকার উন্নত বাস পরিষেবার জন্য যে 150 কোটি টাকা বরাদ্দ করেছে সেই অর্থ দিয়ে উন্নত প্রযুক্তির অত্যাধুনিক বাস কিনবে রাজ্য সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস সেবার অধীনে রাজ্যের মাটিতে পা রাখবে একের পর এক অত্যাধুনিক এসি বাস।

শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প PM ই বাস সেবার অধীনে 66.6 কোটি টাকা বিনিয়োগ করে রাজ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন বৈদ্যুতিক এসি বাস চালু করতে চাইছে রাজ্য সরকার। আসলে কেন্দ্রের সাথে হাত মিলিয়ে বাংলার জনতাকেও প্রধানমন্ত্রীর বিশেষ বৈদ্যুতিক বাস পরিষেবার সুবিধা পাইয়ে দিতে চাইছে বঙ্গের বিজেপি সরকার। তাছাড়াও আলাদাভাবে রাজ্য সরকারের তরফে কেনা হবে একাধিক এসি এবং নন এসি বাস।

বলাই বাহুল্য, রাজ্যে ক্ষমতায় আসতেই বাংলায় সরকারি বাসে মহিলাদের ভ্রমণ সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে শুভেন্দু সরকার। গতকাল বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্য সরকার পরিচালিত বাসগুলিতে বাংলার মহিলাদের বিনামূল্যে ভ্রমণের জন্য 550 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: আর হকার-ভিখারিদের দাপাদাপি নেই ট্রেনে! রেলের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে যাত্রীরা

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাস সেবা প্রকল্পের অধীনে 2027 সালের শেষ নাগাদ দেশের 26টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির অন্তত 116টি শহরে 10 হাজার শীততাপ নিয়ন্ত্রিত বৈদ্যুতিক বাস চালানো হবে। সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ নরেন্দ্র মোদি সরকার।

Leave a Comment