=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জুলাই মাসের প্রথমে টানা ৩ দিন ছুটি, দেখুন পশ্চিমবঙ্গ সরকারের হলিডে লিস্ট

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের নতুন সরকার (Government of West Bengal) পশ্চিমবঙ্গ নির্মাতার অন্যতম প্রধান কারিগর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গতকালই রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে। সেখানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আগামী ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে সমস্ত স্কুল-কলেজ, অফিস, আদালতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। আর এই ছুটির মাধ্যমেই জুলাই মাসের প্রথম সপ্তাহে সরকারি কর্মচারী থেকে শুরু করে ছাত্র-ছাত্রীরা পাবে টানা তিন দিনের ছুটি।

জুলাই মাসের শুরুতে টানা ছুটি

পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে স্বীকৃতি জানাতে ধুমধাম করে পালন করেছে পশ্চিমবঙ্গ দিবস। রাজ্যজুড়ে গত ২০ জুন পালিত হয়েছে এই দিনটি। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলায় উপস্থিত ছিলেন। এদিকে ২২ জুন রাজ্য সরকারের প্রথম বাজেট পেশ হয়েছে। বাজেটে একেবারে রাজ্যবাসীকে ঢেলে উপহার দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারই মধ্যে আগামী ৬ জুলাই সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে রাজ্যজুড়ে সরকারি ছুটির ঘোষণা করা হয়েছে।

আসলে এই ছুটির মাধ্যমেই সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ার টানা তিনদিন ছুটির সুবিধা উপভোগ করতে পারবে। কারণ ৪ জুলাই শনিবার এবং ৫ জুলাই পড়ছে রবিবার। বেশিরভাগ সরকারি অফিস আদালত শনিবার বন্ধ থাকে, এবং রবিবার তো সাপ্তাহিক ছুটি রয়েছেই। সেক্ষেত্রে ৪, ৫ এবং ৬ এই তিনদিন টানা ছুটির সুযোগ উপভোগ করতে পারবে তারা। কিন্তু হ্যাঁ, শনিবার সমস্ত স্কুল-কলেজ আবার ছুটি থাকে না। অর্ধদিবস পালিত হয়। কিন্তু রবি এবং সোমবার যে টানা ছুটির সুযোগ মিলবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: চুরির ফোন এবার হয়ে যাবে পুরোপুরিভাবে অকেজো, এল নতুন “কিল সুইচ” প্রযুক্তি

এদিকে উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে আজ অর্থাৎ ২৩ এপ্রিল থেকে আগামী ১৫ দিন রাজ্যের সমস্ত স্কুলে শ্যামাপ্রসাদ পক্ষ উদযাপনের ঘোষণা করেছেন। সেক্ষেত্রে এই দিনগুলোতে প্রবন্ধ প্রতিযোগিতা, আলোচনা সভা, বিতর্ক সভা, এমনকি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা, তাঁর বক্তব্য পাঠ এবং তাঁর অবদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনার সভার আয়োজন করা হবে। এ বিষয়ে ইতিমধ্যেই প্রত্যেকটি জেলার স্কুল পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment