=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলায় নকল পেট্রোল-ডিজেলের ভাণ্ডার! নদিয়ার তেহট্টে ফাঁস বড় চক্র

প্রীতি পোদ্দার, কলকাতা: জ্বালানি সংকটের মাঝে জলের দরে বিকোচ্ছে পেট্রল-ডিজেল! ফের বাংলার বুকে ভেজাল পেট্রোল ডিজেলের (Fake Petrol And Diesel) কারবারের সন্ধান পেল পুলিশ। গতকাল, মাঝরাতে নদীয়ার (Nadia) তেহট্টের গোডাউনে আচমকা অভিযান চালাতেই উদ্ধার ২০ ড্রাম নকল পেট্রোল-ডিজেল। তবে পুলিশের আসার খবর পেয়েই পালিয়ে যায় মূল অভিযুক্ত। চলছে চিরুনি তল্লাশি

লোকচক্ষুর আড়ালে চলত কালোবাজারি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে বাপন সেখ নামে এক ব্যক্তি নদীয়া তেহট্টের মালিয়াপোতা এলাকায় এই অবৈধ কারবার চালাচ্ছিলেন। তিনি আবার চাপড়া থানার বাঙালঝি এলাকার বাসিন্দা। সেখানে গোডাউন ভাড়া নিয়ে লোকচক্ষুর আড়ালে চলছিল ভেজাল পেট্রোল ডিজেলের কারবার। স্থানীয় পাম্পগুলির তুলনায় এই তেলের দাম বেশ কিছুটা কম হওয়ায় রমরমিয়ে চলত কালোবাজারি। অভিযোগ, সাদা কেরোসিন জাতীয় একধরণের তরল জ্বালানির সঙ্গে ক্ষতিকারক রাসায়নিক ও রঙ মিশিয়ে হুবহু পেট্রল ও ডিজেল বানানো হত।

উদ্ধার ২০ ড্রাম নকল পেট্রোল-ডিজেল

বর্তমানে যে হারে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে সেই কারণে মাথায় হাত পড়েছে সকলের। কিন্তু মালিয়াপোতা এলাকায় এই পেট্রোল ডিজেলের দাম তুলনায় অনেক কম থাকায় সস্তার চক্করে বহু গাড়িচালক ও ব্যবসায়ী এই তেল কিনতেন বলে জানা গিয়েছে। কিন্তু এই ভেজাল তেল ব্যবহারের ফলে একদিকে যেমন গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাচ্ছিল ঠিক তেমনই গাড়িতে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছিল। পুলিশের কাছেও এই অভিযোগ পৌঁছয়, শেষে সোমবার রাতে সেই রহস্যের পর্দা ফাঁস হল। রাতারাতি উদ্ধার করা হল ২০ ড্রাম নকল পেট্রোল-ডিজেল। তবে চম্পট দিয়েছেন মূল অভিযুক্ত।

আরও পড়ুন: বড় খবরঃ এবার ফিরহাদ-সহ ৭ নেতাকে বহিষ্কার করল মমতার তৃণমূল

স্থানীয়দের দাবি, পুলিশ গোডাউনের ভেতরে ঢোকে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার করে নকল পেট্রোল ও ডিজেল ভর্তি ড্রাম সহ নগদ টাকাও বাজেয়াপ্ত করেছে। আপাতত, পুরো গোডাউনটি সিল করে দিয়েছে পুলিশ। তবে তদন্ত এখনও শেষ হয়নি। এই চক্রের জাল কতদূর বিস্তৃত হয়েছে এবং এর পেছনে প্রশাসনিক কর্মকর্তারা যোগ আছে কিনা এবং আর কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক অভিযুক্ত বাপন সেখের খোঁজও চালাচ্ছে তেহট্ট থানার পুলিশ।

Leave a Comment