DA গণনার বর্তমান সিস্টেম পালটাবে? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় দাবি

সহেলি মিত্র, কলকাতাঃ অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) এখনও অবধি লাগু হয়নি। কবে হবে? উত্তর জানা নেই কারোর। এদিকে যত দ্রুত সম্ভব এটি লাগু করার লক্ষ্যে দফায় দফায় বৈঠক করছে কেন্দ্রীয় কমিটি। রাজ্যে রাজ্যে চলছে হাইভোল্টেজ বৈঠক। এদিকে এসকল বৈঠকের মধ্যে উঠল বড় ও জোরালো দাবি যা সকলের জানা উচিৎ। আপনিও কি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী? তাহলে বিশদে জেনে নিন নতুন দাবি সম্পর্কে।

অষ্টম বেতন পে কমিশনে বড় আপডেট

২০২৭ সালের প্রথমার্ধের মধ্যে বেতন কমিশন সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেবে বলে আশা করা হচ্ছে। এর আগে, বিভিন্ন কর্মচারী সংগঠন বেতন কমিশনের কাছে তাদের দাবির তালিকা পেশ করেছে। বাদ যায়নি অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF)। এই ফেডারেশন এখন কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) গণনার বিষয়ে একটি দাবি জানিয়েছে। AIDEF-এর মতে, ডিএ এবং ডিআর গণনার জন্য ব্যবহৃত বর্তমান সূচকটি পর্যালোচনা করা প্রয়োজন।

আরও পড়ুনঃ বরাদ্দ বৃদ্ধি মিড ডে মিলে, স্কুলে রান্না হল মাংস-ভাত

বর্তমান ব্যবস্থাটি প্রকৃত মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়কে সঠিকভাবে প্রতিফলিত করছে না, যার ফলে কর্মচারী এবং পেনশনভোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। উল্লেখ্য যে, বর্তমানে শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচকের (AICPI-IW) ১২ মাসের গড়ের ভিত্তিতে মহার্ঘ ভাতা গণনা করা হয়। AICPI-IW সূচকটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুদ্রাস্ফীতি ভাতা প্রদানের মূল ভিত্তি। এই সূচকের প্রাথমিক উদ্দেশ্য হলো কর্মচারী ও পেনশনভোগীদের ক্রমবর্ধমান ব্যয়, দৈনিক মুদ্রাস্ফীতি এবং অন্যান্য সংশ্লিষ্ট কারণ থেকে প্রয়োজনীয় স্বস্তি প্রদান করা।

বিরাট দাবি সরকারি কর্মীদের

দাবি অনুযায়ী, এই সূচকের পক্ষে বর্তমান মুদ্রাস্ফীতির পরিস্থিতিকে নির্ভুল ও ন্যায্যভাবে প্রতিফলিত করা কঠিন হয়ে পড়েছে। অষ্টম বেতন কমিশনের কাছে জমা দেওয়া তার দ্বিতীয় স্মারকলিপিতে এআইডিইএফ স্পষ্টভাবে জানিয়েছে যে, ২০২২-২৩ সালে চালু হওয়া সংশোধিত সিপিআই খাদ্যদ্রব্য এবং মৌসুমী কৃষি পণ্যের মূল্যের পরিবর্তন ও বৃদ্ধিকে সঠিকভাবে প্রতিফলিত করছে না। ফেডারেশনের মতে, মোট সূচকের মাত্র ৩৬.৭৫% এখন খাদ্যদ্রব্যের অন্তর্ভুক্ত। একজন কর্মচারীর ব্যক্তিগত মুদ্রাস্ফীতির হার সংশোধিত সূচকে দেখানো হারের চেয়ে বেশি হতে পারে, যার ফলে এই সূচকটির অবিলম্বে সম্পূর্ণ সংস্কার প্রয়োজন। এখন এটাই দেখার সরকার এই বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

Leave a Comment