=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেইমার স্কটল্যান্ড ম্যাচে নামার আগেই খারাপ খবর ব্রাজিল ব্রিগেডে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মাঝেই ফিট হয়ে উঠলেন নেইমার (Neymar)। বল পায়ে মাঠে নেমে পড়ার জন্য পুরোপুরি তৈরি ব্রাজিলিয়ান স্ট্রাইকার। আগামীকাল ভোররাত সাড়ে তিনটের ব্রাজিল (Brazil) বনাম স্কটল্যান্ড ম্যাচে নেমে পড়তে পারেন তিনি। যদিও এ নিয়ে মুখ খুললেও হালকা ধোঁয়াশা রাখলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের ফিটনেস নিয়ে সুখবর দিলেও আরেক তারকা ফুটবলারকে নিয়ে খারাপ খবর শোনালেন ব্রাজিলের হেড স্যার।

স্কটল্যান্ড ম্যাচেই নামবেন নেইমার?

ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের গত দুই ম্যাচে দেখা যায়নি নেইমারকে। আলাদাভাবে অনুশীলন করলেও দলের সাথে অনুশীলন করতেও নামেননি তিনি। গত ম্যাচে হাইতির বিপক্ষে 3-0 ব্যবধানের জয় পেয়েছিল ব্রাজিল। সেই ম্যাচ দেখতে ফিলাডেলফিয়ায় জাননি নেইমার। বরং একা একাই অনুশীলন করেছিলেন তিনি। স্কটল্যান্ড ম্যাচে এই ফুটবলারকে পাওয়া যেতে পারে বলেই একটা আশা দেখিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো। ম্যাচের আগে তিনিই জানালেন, “নেইমার পুরোপুরি ফিট। খেলার মতো অবস্থায় রয়েছে ও। গত ম্যাচে ও খুব সুন্দর অনুশীলন করেছে। আশা রাখছি স্কটল্যান্ড ম্যাচে ওকে পাওয়া যাবে।”

কোচ আরও বলেন, “নেইমারের খেলার মানসিকতা দেখলে প্রচন্ড গর্ব হয়। ও ভাল ফুটবলার। নেইমারের আত্মবিশ্বাস তুঙ্গে। নিজেই মাঠে নামার জন্য মরিয়া। আশা করি স্কটল্যান্ড ম্যাচে বিরতির পর বা 90 মিনিটে নামানো যেতে পারে ওকে।” এদিন নেইমারের খেলার প্রস্তুতি নিয়ে কথা বললেও তিনি স্কটল্যান্ড ম্যাচে নামছেনই সেই গ্যারান্টি দিলেন না কার্লো। তবে আশা থাকে, হয়তো আগামীকাল ভোররাতে বল পায়ে জাদু দেখাবেন নেইমার।

অবশ্যই পড়ুন: বিরাট চাল শাহরুখদের, KKR এ আসছেন হার্দিক পান্ডিয়া! হতে পারেন অধিনায়ক

ব্রাজিলের জন্য খারাপ খবর

নেইমারকে নিয়ে সুখবর শোনালেও ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাকে নিয়ে দুঃসংবাদ দিলেন ব্রাজিলের কোচ। কার্লো আনচেলত্তি জানিয়েছেন, স্কটল্যান্ড ম্যাচে থাকছেন না রাফিনহা। তাঁর জায়গায় খেলবেন পারেন অন্য প্লেয়ার। আর সেটা যে রায়ান, তা বুঝতে পারছে অনেকেই। ব্রাজিলের কোচ বললেন, “আমরা চাইছি সেরা দল নিয়ে একটা ম্যাচ খেলতে। রাফিনহা খেলতে পারবে না। ওর জায়গায় কে খেলবে সেটা স্পষ্ট জানি।” ব্রাজিলের কোচের কথায়, “রায়ান ভাল খেলছে। ওর মধ্যে প্রতিভা আছে।”

Leave a Comment