=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেরিয়ার প্রশ্নের মুখে, আয়ারল্যান্ডে ব্যর্থ হলেই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়বেন এই ৩ প্লেয়ার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে অধিনায়ক হিসেবে ভারতকে (Team India) সাফল্য পাইয়ে দিলেও ব্যাট হাতে বারবার ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদব। যার কারণে শেষ পর্যন্ত অধিনায়কত্বও হারাতে হয়েছে তাঁকে। শুধু তাই নয়, ভারতীয় টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন এই খেলোয়াড়! সূর্যর বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন পদক্ষেপ প্রমাণ করে, টিম ইন্ডিয়ায় কারও জায়গায়ই দীর্ঘস্থায়ী নয়। ফর্মে ফিরতে না পারলে বাদ পড়তেই হবে! মনে করা হচ্ছে, আসন্ন আয়ারল্যান্ড (India Vs Ireland) সিরিজে ব্যর্থ হলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন 3 ভারতীয় তারকা।

এই 3 প্লেয়ারের কেরিয়ার প্রশ্নের মুখে!

ওয়াশিংটন সুন্দর

ভারতীয় দলের গুরুত্বপূর্ণ স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। বিগত দিনগুলিতে ব্যাট হাতে ছন্দে থাকলেও সেভাবে উইকেট তুলতে পারছেন না এই ক্রিকেটার। মূলত সে কারণে এই প্লেয়ারের কেরিয়ার নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই মনে করছেন, ভারতীয় দলে নিয়মিত জায়গা পেতে হলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে উইকেটও তুলতে হবে তাঁকে। অন্যথায় টিম ইন্ডিয়া থেকে বাদও পড়তে পারেন এই ভারতীয় তারকা।

শিবম দুবে

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে পারেননি শিবম দুবে। ব্যাটিংয়ে সুযোগ পেলেও বল হাতে তাঁকে সুযোগ দেওয়া হয়নি। ফলে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে এই প্লেয়ারকে ক্ষমতা দেখাতে হবে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, এই সিরিজেও ব্যর্থ হলে টিম ইন্ডিয়া থেকে বাদ পড়তে পারেন এই খেলোয়াড়!

অবশ্যই পড়ুন: এই ভুলে আটকে যেতে পারে প্রভিডেন্ট ফাণ্ডের টাকা, নিয়ম আরও কড়া করল EPFO

প্রসিদ্ধ কৃষ্ণা

মহম্মদ সিরাজ বিশ্রামে থাকায় ভারতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে বিগত টি-টোয়েন্টি ম্যাচগুলিতে এই প্লেয়ার আশানুরূপ ফল করতে পারেননি। যদিও আফগানিস্তানের বিরুদ্ধে গত ওয়ানডে সিরিজে দুর্দান্ত ছন্দে ছিলেন তিনি। কাজেই টি-টোয়েন্টি দলে টিকে থাকতে হলে আয়ারল্যান্ড সিরিজে বল হাতে একের পর এক উইকেট তুলতে হবে এই প্লেয়ারকে। অন্যথায় অন্য প্লেয়ার জায়গা নিয়ে নেবে প্রসিদ্ধর।

Leave a Comment