=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিশ্বে ডঙ্কা বাজছে ভারতের! এবার ব্রহ্মোস, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে চলছে UAE

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান মার খাওয়ার পর ভারতের (India) ব্রহ্মোসের (BrahMos) ক্ষমতা বুঝেছিল গোটা বিশ্ব। আর তারপর থেকেই নয়া দিল্লির কাছ থেকে এই বিশেষ সুপারসনিক ক্রুজ মিসাইল কেনার জন্য একপ্রকার লাইন দিয়েছিল ভিয়েতনাম, ফিলিপাইনস এমনকি ইন্দোনেশিয়ার মতো দেশগুলি। সম্প্রতি ইরানের কাছে বেধড়ক মার খেয়ে এবার ভারতের এই মিসাইল কিনতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। সেই তালিকায় প্রথমেই রয়েছে বন্ধু দেশ সংযুক্ত আরব আমিরশাহী। তারা এবার ব্রহ্মোসের পাশাপাশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও কিনতে চলেছে।

ভারতের ব্রহ্মোস দিয়ে শত্রু নিধন করতে চায় UAE

রয়টার্স সহ বেশ কয়েকটি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস কেনার জন্য আগেই নয়া দিল্লির সাথে আলোচনা শুরু করে দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই সেই আলোচনায় ইতিবাচক উত্তর পেয়েছে বন্ধু দেশটি। তবে এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র যেহেতু ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করেছিল, ফলে এই ক্ষেপণাস্ত্র রপ্তানি করতে হলে আগে মস্কোর কাছ থেকে অনুমোদন প্রয়োজন।

অভিজ্ঞ মহলের একটা বড় অংশ মনে করছে, সংযুক্ত আরব আমিরশাহীকে এই ভয়ানক ক্রুজ মিসাইল রপ্তানির ক্ষেত্রে ভারতকে অনুমোদন দিয়ে দেবে রাশিয়া। সেক্ষেত্রে সমস্যা হবে না নয়া দিল্লির। এছাড়াও ভারতের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাবে UAE। সব মিলিয়ে বলাই যায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ইরানের দাপট সহ্য করলেও আর মুখ বুঁজে থাকতে রাজি নয় উপসাগরীয় দেশগুলি। তাই আমেরিকার ভরসায় না থেকে এবার ভারতের কাছ থেকেই উচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল কেনার প্রস্তুতি নিচ্ছে তারা।

অবশ্যই পড়ুন: তৈরি হতে চলেছে ইতিহাস, এই অঙ্কে বিশ্বকাপে মুখোমুখি হবে মেসি এবং রোনাল্ডো

প্রসঙ্গত, গোটা বিশ্ববাজারে দিনদিন চাহিদা বাড়ছে ভারতীয় অস্ত্রশস্ত্রের। সম্প্রতি ভিয়েতনামের সঙ্গে 5,800 কোটি টাকার ব্রহ্মোস চুক্তি হয়েছে ভারতের। এর আগে 2022 এ ফিলিপাইনস ভারতের কাছ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচা করে এই ক্ষেপণাস্ত্র কিনেছিল। এবার UAE সহ বাকি দেশগুলিকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে অস্ত্র রপ্তানিতে নতুন রেকর্ড গড়বে ভারত। বলে রাখি, 2030 সালের মধ্যে রপ্তানি বাণিজ্য 50 হাজার কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Leave a Comment