=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইতালিতে ভারতকে গালিগালাজ করা বাংলাদেশি ওয়েটারকে উচিৎ শিক্ষা, ভাইরাল ভিডিও

অনন্যা সরকার, কলকাতা: বিদেশের মাটিতে ভারত-বিরোধী মন্তব্য নিয়ে আবারও তোলপাড় সোশ্যাল মিডিয়া। একটি ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে যাচ্ছে এক ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর ইতালির একটি রেস্তোরাঁর এক কর্মীর বিরুদ্ধে ভারত-বিরোধী মন্তব্যের (Anti-India Remark) অভিযোগ তুলে প্রশ্নবাণ ছুঁড়ে দিচ্ছেন। ঘটনাটি নেটনাগরিকদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে এবং অনলাইনে এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। আসুন এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

ভারতীয় ইনফ্লুয়েন্সারকে ইতালির রেস্তোরাঁয় অপমান

ইনফ্লুয়েন্সার খুশি দুবে ইতালির এক রেস্তোরাঁয় ঘটে যাওয়া উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিও অনুযায়ী, হুসেন নামের এক বাংলদেশি ওয়েটার এবং একদল তরুণীর মধ্যে বিল দেওয়া সংক্রান্ত একটি বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই তরুণীরা তাদের সাথে অসম্মানজনক আচরণ এবং ভারত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তারা সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন এবং তার আচরণের জন্য তাকে জবাবদিহিও করেন। 

তর্কাতর্কির সময় খুশির এক বন্ধু ওই কর্মীর মন্তব্যের জবাব দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে। নিজেদের দেশকে নিয়ে করা বিরূপ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওই তরুণীর অনড় অবস্থান নেন এবং পুলিশ ডাকার কথাও বলেন। ভিডিওর শেষ অংশে ইতালীয় পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে খুশি ও তার বন্ধুদের হুসেনের সাথে কথা বলতে দেখা গেছে। ওই তরুণীর দল বারবার দাবি করে যে, তিনি যেন তার ভুল স্বীকার করেন এবং ভারত সম্পর্কে করা মন্তব্যের জন্য ক্ষমা চান। ওয়েটারকে স্পষ্টভাবে ও সরাসরি ক্ষমা চাওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং বারবার তাকে নিজের মন্তব্য স্বীকার করার জন্য জোর দিতে থাকেন ওই তরুণীরা। এক পর্যায়ে খুশি ও তার বন্ধুরা দৃঢ়ভাবে নির্দেশ দেন যেন ওয়েটার বলেন, তিনি ভারতকে অপমান করার জন্য দুঃখিত।

যদিও শুরুতে ওই ওয়েটার ক্ষমা চাইতে ইচ্ছুক ছিলেন বলে মনে হচ্ছিল না, তবে খুশি নিজের অবস্থানে অটল থাকেন এবং তাকে নিজের কথার দায়ভার স্বীকার করার জন্য বারংবার বলতে থাকেন। শেষ পর্যন্ত এক পর্যায়ে এসে ওই ওয়েটারকে ক্ষমা চাইতে দেখা যায়। এরপর থেকে এই ভিডিও ক্লিপটি অনলাইনে ব্যাপকভাবে দৃষ্টি আকর্ষন করেছে এবং অনেক সোশ্যাল মিডিয়া ইউজার পরিস্থিতি এড়িয়ে না গিয়ে সরাসরি মোকাবিলা করার জন্য তরুণীদের প্রশংসা করেছেন।

Leave a Comment