=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিবাহিত আসলামের সাথে লিভ-ইন, AAP নেত্রী নন্দিনীর রহস্যমৃত্যু

সৌভিক মুখার্জী, কলকাতা: গুজরাটের রাজকোটে আম আদমি পার্টির নেত্রী নন্দিনী বোস্মিয়ার (Nandini Bosmiya) রহস্য মৃত্যু ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, লিভ ইন সঙ্গীর সাথে থাকা ফ্ল্যাটে নন্দিনীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যুর আগে বাবাকে পাঠানো একটি বার্তায় তিনি লিখে গিয়েছিলেন, “পাপা, আমি জীবনের লড়াই হেরে গেলাম।” কিন্তু নন্দিনীর পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তাঁর বাবার অভিযোগ, নন্দিনীর লিভ ইন সঙ্গী আসলাম হুসেনের বিরুদ্ধে আগেও হিংসাত্মক আচরণের অভিযোগ রয়েছে। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

লিভ ইন সম্পর্কে ছিলেন নন্দিনী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজকোটের জেতপুরের বাসিন্দা নন্দিনী বোস্মিয়া আম আদমি পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। গুজরাটের পুরসভা নির্বাচনে তিনি জেতপুর থেকে প্রার্থী হয়েছিলেন। তাঁর পরিবারের দাবি, জুনাগড়ে থাকার সময় আসলাম হুসেন সমার সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে দু’জনে রাজকোটের একটি ফ্ল্যাটে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেন। তাঁর পরিবারের অভিযোগ, আসলাম বিবাহিত ছিলেন এবং মাঝেমধ্যে নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে জুনাগড়ে যেতেন। এই বিষয় নিয়ে তাঁদের দু’জনের মধ্যে প্রায়শই ঝামেলা হতো।

তবে ঘটনাটি প্রকাশ্যে আসে সোমবার সন্ধ্যায়। নন্দিনীর মেয়ে রূপল মাকে ফোন করলেও কোনও উত্তর পাননি। এরপর পরিচিত ব্যক্তি রবি জোশীকে ওই ফ্ল্যাটে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি দেখেন যে দরজা খোলা এবং ঘরের ভেতরেই নন্দিনীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে জরুরী মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছয়। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তবে পুলিশ ময়নতদন্তের পর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দিয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহের জেরে বদলে গেল স্কুলের সময়, বড় সিদ্ধান্ত সরকারের

কিন্তু নন্দিনীর বাবার অভিযোগ, আসলামের সঙ্গে তাঁর মেয়ের একাধিকবার ঝগড়া হয়েছিল। এমনকি জুনাগড়ে একবার নন্দিনীর উপর ছুরি দিয়ে হামলার ঘটনাও ঘটেছিল বলে দাবি। তিনি আরও অভিযোগ করেন যে, আসলাম নন্দিনীকে হত্যা করে ঘটনারকে আত্মহত্যা বলেই দেখানোর চেষ্টা করছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি। সবটাই ময়নতদন্তের রিপোর্ট, ঘটানোর তথ্য আর পরিবারের অভিযোগের উপর নির্ভর করছে।

Leave a Comment