=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভূমিকম্পে মৃত্যুমিছিল, বিজেপি কর্মীর অণ্ডকোষ ছেঁড়া…! আজকের সেরা ১০ খবর (২৫ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ জুন, বৃহস্পতিবার। ভূমিকম্পে মৃত্যুমিছিল, বিজেপি কর্মীর অণ্ডকোষ ছেঁড়া, তারাতলা কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ভারতে ৪৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের

ভারতে আরও ৪৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করল অ্যামাজন। হ্যাঁ, আমাজনের সিইও জানিয়েছেন যে, ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যেই এই বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগের মূল লক্ষ্য হবে ই-কমার্স ব্যবস্থা সম্প্রসারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড প্রযুক্তির পরিকাঠামো উন্নয়ন করা। এমনকি সবথেকে বড় ব্যাপার, ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে ভারতে সংস্থার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮৮ বিলিয়ন মার্কিন ডলারের থেকেও বেশি। কারণ, অ্যামাজনের কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়, ঘোষণা বিদেশ মন্ত্রকের

ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, পাসপোর্ট আর নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে দেখানো যাবে না। জাতীয়তা এবং নাগরিকত্ব দুটি ভিন্ন জিনিস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয়তা বলতে কোনও দেশের সঙ্গে ব্যক্তি সংরক্ষকে বোঝায়। আর পাসপোর্ট দিয়েই তা প্রমাণ করা যায়। কিন্তু নাগরিকত্ব বলতে সেই ব্যক্তি সেই দেশের নাগরিক সেটাকেই বোঝায়। তাই এবার থেকে ভারতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা শুধুমাত্র জন্ম সার্টিফিকেটের মাধ্যমেই তাদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) তারাতলা কাণ্ডে মুখ্যমন্ত্রীর মুখে কালীর নাম, জড়ালেন অভিষেক

গতকাল তারাতলায় নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে মৃত্যু হয়েছে সাত ৯ জনের। এমনকি আহত হয়েছে অনেকে। তবে সেই কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়াল। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার বিধানসভায় তারাতলা কাণ্ডের পিছনে কালীচরণের হাত খুঁজে বার করেছেন। এমনকি এই কালীচরণ ২০১৮ সালে ফিরহাদ হাকিম পুরনিগমের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। এমনকি তাঁর এতটাই দম্ভ ছিল যে কেউ সাধারণভাবে কাজ করতে পারত না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) রাজকোটে AAP নেত্রী নন্দিনীর রহস্যমৃত্যু

মর্মান্তিক পরিণতি আম আদমি পার্টির নেত্রী নন্দিনী বোস্মিয়ার। গুজরাটের রাজকোটে ফ্ল্যাটে লিভ-ইন থাকা সঙ্গীর সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর দেহ। এমনকি তিনি একটি বার্তায় লিখে দিয়েছেন, “পাপা, আমি জীবনের লড়াই হেরে গেলাম।” সেই সূত্র তাঁর পরিবারের দাবি, এটি কোনও আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। এমনকি তাঁর সঙ্গে লিভ-ইনে থাকতেন জুনাগড়ের আসলাম হসেন নামের এক ব্যক্তি। কিন্তু তাঁর পরিবারের অভিযোগ, আসলাম বিবাহিত ছিলেন এবং মাঝেমধ্যেই নিজের স্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেন। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা হতো। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) ডিজে মামলায় হাইকোর্টে CID-কে চ্যালেঞ্জ অভিষেকের

ডিজে বাজানো মন্তব্য করায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দায়ের করা হয়েছিল এফআইআর। এবার সিআইডির সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন সাংসদ। আদালতে অভিষেক ব্যানার্জি অভিযোগ করছেন যে, ওই কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি যে ওই কণ্ঠস্বর আমার না। তারপরেও কেন আমার আবার কণ্ঠস্বরের নমুনার প্রয়োজন রয়েছে? বিচারপতি এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। এমনকি তিনি জানান, আগামী সোমবার এই মামলার শুনানি হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) তারাতলা কাণ্ডে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, যারা মারা গেছেন অর্থাৎ মৃতদের পরিবার পিছু এবার ১০ লক্ষ টাকা করে সহায়তা করা হবে এবং আহতদের পরিবার পাবে ১ লক্ষ টাকা সহায়তা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর, এবং উদ্ধার করা হয়েছে মোট ২৯ জনকে। পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও সাহায্যের ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে মৃত পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহত পরিবার কিছু ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) তামান্না খুনে গ্রেফতার ৫

রাজ্যে সরকারের পালাবদল হতেই কালীগঞ্জের তামান্না খুনের মামলায় বিরাট পদক্ষেপ নিল প্রশাসন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভায় কয়েক ঘণ্টা বৈঠকের পরপরই গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। যাদের মধ্যে একজনকে গুরুগ্রাম থেকে পাকড়াও করা হয়েছে বলে খবর। আজে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আসলে মঙ্গলবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নদীয়ায় কালীগঞ্জের তামান্নার মা সাবিনা ইয়াসমিন। ছোট্ট মেয়ের বিচার চেয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং বিধায়ক মোস্তাফিজুর রহমান। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় পাঁচজনকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) বিজেপি কর্মীর অণ্ডকোষ ছিঁড়ে পালাল তৃণমূল নেতা

একই কাণ্ড! বিজেপি কর্মীর অণ্ডকোষ ছিঁড়ে দিল তৃণমূলের গুন্ডারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। জানা গিয়েছে, ক্যানিং এর দাড়িয়া পঞ্চায়েত এলাকায় তৃণমূল এবং বিজেপি দুই গোষ্ঠীর ঝামেলার জেরে রাগের বসে বিজেপি কর্মীর অণ্ডকোষ ছিঁড়ে দেওয়ার মতো ভয়ংকর অভিযোগ উঠেছে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। আসলে ওইদিন বিকেলে স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল বিজেপি কর্মী ভোলারাম ব্রিভার। তবে সেই সময় ঝগড়া থামাতে এসেই ঘটে ভয়ংকর ঘটায় দুই তৃণমূল কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ভেনিজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা। সকালে পাওয়া খবর অনুযায়ী প্রায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর পরিসংখ্যান আরও বেশি হতে পারে বলেই অনুমান। মাত্র ৪০ সেকেন্ডেই এই ক্ষয়ক্ষতি। ভেনিজুয়েলার প্রথম কম্পনটি মাত্র ছিল ৭.১। আর সেটির কেন্দ্রস্থল ছিল দেশটির ক্যারিবিয়ান উপকূলের এলাকার পশ্চিমে। এমনকি সেই ভূমিকম্পের গভীরতা প্রায় ২২ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। তার কিছুক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ৭.৫। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) বাংলায় ৮৫০ ‘পিএমশ্রী’ মডেল স্কুল

রাজ্যে পিএমশ্রী মডেল স্কুল গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সূত্রে এবার স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং পৌরসভা এলাকা থেকে মোট ৮৫০টির মতো স্কুল নির্বাচন করা হয়েছে। আর সেই তালিকা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে পাঠানো হবে। কেন্দ্রের অনুমোদন পাওয়ার পরেই ফান্ডিং আসবে এবং পিএমশ্রী স্কুল তৈরি করা হবে। তবে এই মডেল স্কুলের উন্নয়নের খাতে মোট ২৭ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এর ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকার দেবে, এবং ৪০ শতাংশ দেবে রাজ্য। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment