=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পুজোর আগেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা, প্রকাশ্যে এল রুটিন

প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার অবসান, গতকাল, বৃহস্পতিবার, উচ্চ মাধ্যমিক ২০২৭-এর তৃতীয় সিমেস্টারের রুটিন (HS 3rd Semester 2027 Exam Routine) প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে রুটিন প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে তৃতীয় সিমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ অক্টোবর, ২০২৬ পর্যন্ত। একনজরে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

তৃতীয় সিমেস্টারের পরীক্ষার বিজ্ঞপ্তি

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, তৃতীয় সিমেস্টার শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ৭ অক্টোবর। বৃত্তিমূলক বিষয়, ভিস্যুয়াল আর্ট এবং মিউজিক— এই তিনটি বিষয় ছাড়া অন্য বিষয়গুলির পরীক্ষা শুরু হবে সকাল ১১ টায় এবং শেষ হবে সাড়ে ১২টায়। অর্থাৎ দেড় ঘণ্টার পরীক্ষা হবে। অন্যদিকে বৃত্তিমূলক বিষয়, ভিস্যুয়াল আর্ট এবং মিউজিক পরীক্ষা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে ১২টায় অর্থাৎ এই তিনটি বিষয়ের পরীক্ষা হবে এক ঘন্টার মধ্যে। এই সিমেস্টারের প্রশ্ন হবে এমসিকিউ–ভিত্তিক।

কবে কী কী বিষয়ের পরীক্ষা?

রুটিন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর সোমবার, বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু এবং পঞ্জাবি বিষয়ের পরীক্ষা হবে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার হেলথ কেয়ার, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, ট্যুরিজম ও হসপিটালাটি. প্লাম্বিং-সহ আরও একাধিক বিষয়ের পরীক্ষা হবে। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ইংরেজি (বি), বাংলা (বি), হিন্দি (বি), নেপালি (বি), অল্টারনেটিভ ইংরেজির পরীক্ষা হবে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার, ইকোনমিকস, অ্যানথ্রপলজি, সায়েন্স অ্যান্ড ওয়েল বিইং, অ্যাপলায়েড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।

এছাড়াও ২৮ সেপ্টেম্বর সোমবার ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন ও অ্যাকাউটেন্সি পরীক্ষা হবে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপলিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, মিউজিক, ভিস্যুয়াল আর্টস এবং ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা হবে। ৩০ সেপ্টেম্বর বুধবার স্ট্যাটিসটিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইতিহাস। ১ অক্টোবর বৃহস্পতিবার হবে কেমিস্ট্রি, ভূগোল, বিজনেস স্টাডিজ, হিউম্যান ডেভেলপমেন্ট এবং রিসোর্স ম্যানেজমেন্ট। ৩ অক্টোবর শনিবার শুধু ফিলজফি বা দর্শনের পরীক্ষা হবে।

আরও পড়ুন: ‘৫ জন কর্মী থাকলেও সভা হবেই’ ২১ জুলাই নিয়ে বিশেষ বার্তা মমতার

ওয়েবসাইটেই পরীক্ষার সময়সূচি দেওয়া হয়েছে

৫ অক্টোবর সোমবার হবে গণিত, বিজনেস ম্যাথমেটিক্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক পরীক্ষা। ৬ অক্টোবর মঙ্গলবার সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, সমাজবিজ্ঞান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স, মৎস্য ও জলজ চাষ, ৭ অক্টোবর বুধবার হবে বায়োলজিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়ের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটেই পরীক্ষার সময়সূচি বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

Leave a Comment