=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাংলার স্কুলে মিড ডে মিলে এলাহি আয়োজন, পাতে পড়ছে আম থেকে দুধ

প্রীতি পোদ্দার, কলকাতা: ভেজ এবং ননভেজ বিতর্কের মাঝেই এবার মিড ডে মিলে (Mid Day Meal) পড়ুয়াদের পাতে পরল পাকা আম (Mango)! সম্প্রতি এক প্রাথমিক বিদ্যালয়ে এমনই দৃশ্য চোখে পড়ল নেটিজেনদের। তুমুল শোরগোল শুরু হল রাজনৈতিক মহলে। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব দেওয়া হয়েছে ইসকনকে। গত সোমবার বাজেট পেশ করার সময় এমনই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যা নিয়ে শুরু হয়েছে একের পর এক বিতর্ক। এমতাবস্থায় পড়ুয়াদের ডিমের পরিবর্তে পাকা আম দেওয়া নিয়ে শুরু হল তুমুল শোরগোল।

মিড ডে মিলে দেওয়া হচ্ছে আম

ভাইরাল এক ভিডিও সূত্রে জানা গিয়েছে, গত সোমবার, রাজ্য বাজেটে মিড ডে মিলে বরাদ্দ বাড়িয়েছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানানো হয়েছিল আগে যেখানে পড়ুয়া পিছু মাত্র ৬ টাকা করে বরাদ্দ ছিল এখন সেটি বাড়িয়ে১০ টাকা ১৭ পয়সা করা হয়েছে। আর ইসকনের পরিবেশিত খাবারে থাকবে খিচুড়ি, ভাত, ডাল, রাজমা, সয়াবিন ইত্যাদি। ডিমের পরিবর্তে ভেজ খাবার দেওয়া নিয়ে ক্রমেই বাড়ছে তরজা। এর‌ই মধ্যে এবারে এক অভিনব উদ্যোগের ছবি ধরা পড়ল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে পড়ুয়াদের প্লেটে দেওয়া হচ্ছে পাকা আম। সঙ্গে দেওয়া হয়েছিল আলু সেদ্ধ, দুধ।

প্রশ্ন উঠছে খাবারের মান নিয়ে

শিক্ষক ও স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমের মরশুমে মিড ডে মিলে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য গরমের মরশুমে খাওয়ানো হচ্ছে আম। ভাত, দুধ, আলু সেদ্ধর সঙ্গে পড়ুয়াদের খাওয়ানো পাতে দেওয়া হচ্ছে আম। আর সেই খাবার পেয়ে একপ্রকার বেশ খুশি সকলে। তবে এই ভিডিও নিয়ে শুরু হয়েছে আবার একাধিক সমালোচনা। অনেকেই অভিযোগ জানাচ্ছে যে বিজেপি সরকার আসতেই পড়ুয়াদের খাবার নিয়ে নানা উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনেকের দাবি মিড ডে মিলে ডিমের আকর্ষণেই এতদিন ছাত্র ছাত্রীরা স্কুলে আসত, এখন সেখানে এই খাবার পেলে অনেকেই বিদ্যালয়ে আসতে চাইবে না। যদিও সেই নিয়ে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: পুজোর আগেই শুরু হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা, প্রকাশ্যে এল রুটিন

প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ইসকনের দেওয়া মিড ডে মিলের তালিকা বেশ ভাইরাল হয়েছে। কিন্তু সেই তালিকা যে ভুয়ো তা এবার এক্স হ্যান্ডলে ইসকন কলকাতার সহসভাপতি রাধারমণ দাস নিজেই জানিয়ে দিলেন। তিনি বলেছেন, ‘কলকাতায় মিড ডে মিলে পড়ুয়াদের কী খাওয়ানো হবে, তা নিয়ে কিছু মানুষ একটি পোস্ট বেশ শেয়ার করছেন। তবে আমি জানিয়ে দিতে চাই, এখনও কোনও মেনু ঠিক করা হয়নি। খাবারের এই তালিকা আমরা দিইনি। মেনু ঠিক হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। দয়া করে এই ধরনের ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকুন।’

Leave a Comment