=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিকেলে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় আকাশ কাঁপানো ঝড়-বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: দুপুর হতে না হতেই আবারও একবার ঘনিয়ে এলো বাংলার আকাশ। সেই সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। যে কোনো মুহূর্তেই বাংলায় ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা (Weather Update) রয়েছে বলেই মনে করা হচ্ছে। গত কয়েক দিনের একটানা বৃষ্টিতে সঙ্গে ব্যাপক বজ্রবিদ্যুৎ এবং ঝড়ের জেরে জেরবার অবস্থা সমগ্র বাংলার। বিশেষ করে কলকাতা, হাওড়া সহ বাংলার বেশ কিছু জেলা এখনো অবধি জলমগ্ন হয়ে রয়েছে। এরই মধ্যে আজ শুক্রবার দুপুরে থেকে বিকেলের মধ্যেই নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হলো হাওয়া অফিসের তরফে। আপনিও যদি বাড়ির বাইরে বেরোনোর প্ল্যান করে থাকেন তাহলে সাবধান হয়ে যান।

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল ঝড় বৃষ্টি

একাধিক শক্তিশালী ঘূর্ণাবর্ত, বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার ফলে, সেই সঙ্গে দক্ষিণ-পশ্চিমে মৌসুমী বায়ুর সক্রিয়তা বাংলায় ঝড় বৃষ্টি পরিমাণ এক ধাক্কায় আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। এদিকে জুলাই মাসের মধ্যে মরসুমের প্রথম নিম্নচাপের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। সব মিলিয়ে কলকাতা সহ বাংলায় দুর্যোগের ভালো মতো সম্ভাবনা রয়েছে বলে খবর। আজ দুপুর বা বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

কিছু জেলায় হালকা থেকে মাঝারি তো কিছু জেলায় ভারী বৃষ্টি, সঙ্গে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ। আগামী ৩ জুলাইয়ের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে ওড়িশা সহ গোটা পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

আপনারও যদি উত্তরবঙ্গে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে সাবধান। কারণ চরম ভারী বর্ষণের লাল সতর্কতা জারি হল উত্তরের ৫ জেলায়। আজ শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পংয়ে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা। একদিনে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা।

আরও পড়ুনঃ জুলাই মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI

এদিকে রবিবার-সোমবার সবচেয়ে বেশি বৃষ্টির আশঙ্কা। রবিবার-সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে চরম ভারী বর্ষণের লাল সতর্কতা। মঙ্গলবারও এই ৫ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। ধস নামতে পারে জায়গায় জায়গায় বলে খবর।

Leave a Comment