=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের কাছে হেরে ভেঙেছে মনোবল! কাজে ফেরাতে পাক সেনার বেতন বাড়াল মুনির

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বছর অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ভারতের কাছে লজ্জার পরাজয়ের পর মনোবল ভেঙেছিল পাকিস্তান সেনার (Pakistan Army Salary Hike)। পাক সেনা জওয়ানদের অনেকেই নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চেয়েছেন বলেই সূত্রের খবর। ঠিক সেই পরিস্থিতিতে, এবার পাক সেনার মনোবল ফিরিয়ে আনতে এবং সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিরোধ দূর করতে সেনা জওয়ানদের বেতন 25 শতাংশ বাড়ানোর আবেদনে অনুমোদন দিলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। বলাই বাহুল্য, অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। তার মাঝেই পাক সেনার বেতন বৃদ্ধি অবাক করার মতোই।

পাকিস্তান সেনাবাহিনীতে বেতন বাড়ল

গত বছর মে মাসে 26 জন নিরীহের মৃত্যুর প্রতিশোধ নিতে পাকিস্তানের বুকে জোরালো হামলা চালিয়েছিল ভারত। তাতে গুঁড়িয়ে যায় পাক জঙ্গিদের আস্তানা। মৃত্যু হয় শতাধিক জঙ্গির। অপারেশন সিঁদুরে ভারতের কাছে মার খাওয়ার পর পাকিস্তান সেনার বহু জওয়ান কাজ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন! আসলে হারের পর মনোবল ভেঙে যাওয়ায় আর পাকিস্তান সেনের দায়িত্ব পালন করতে চাইছিলেন না তাঁরা। কেউ কেউ আবার নিজে থেকেই ইস্তফা পত্র জমা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।

গোয়েন্দা সূত্রে খবর, বিগত বেশ কিছুদিন ধরেই পাকিস্তান সেনাবাহিনীতে বেতন বৃদ্ধির দাবি উঠছিল। পাক সেনা জওয়ানদের অনেকেই অভিযোগ করেছিলেন, বর্তমান বেতনে সন্তুষ্ট নন তাঁরা। মূলত সে কারণেই বেতন বাড়ানোর দাবি জানিয়েছিলেন পাক সেনা জওয়ানরা। শোনা যাচ্ছে, এবার সেই দাবি মেনে নিয়েই পাকিস্তান সেনাবাহিনীর বেতন 25 শতাংশ বাড়িয়ে দিলেন মুনির।

অবশ্যই পড়ুন: একটা নয়, টিম ইন্ডিয়ায় অভিষেক হতেই ৫ রেকর্ড ধুলোয় মিশিয়ে দিতে পারেন বৈভব

জানা গিয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিরোধ রুখতে এবং সেনাদের মনোবল বাড়াতে আসিম মুনির নিজে থেকেই বেসিক পে স্কেলে পরিবর্তন আনলেন। এর ফলে বর্তমানে যেখানে সাধারণ জওয়ানরা 40,000 থেকে 50,000 পাকিস্তানি রুপি মাসিক বেতন পেতেন এবার সেটাই 25 শতাংশ বাড়ানোর ফলে মোটা টাকায় গিয়ে দাঁড়াবে। তবে শুধু বেতন বৃদ্ধি করেই থেমে থাকেননি মুনির। বরং অশান্ত এলাকাগুলিতে কাজ করার জন্য ডিস্টার্বেন্স অ্যালাউন্সও তিনগুণ বাড়ানো হয়েছে। এছাড়াও ইউনিফর্ম অ্যালাউন্স, ব্যাটম্যান অ্যালাউন্স এবং ক্যাশ-ইন-লিভ বেনিফিটও দুগুণ বেড়েছে।

Leave a Comment