=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছুটির দিনেও যেতে হবে অফিসে! প্রকাশ্যে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে ছুটির দিনেও যেতে হবে অফিসে! ঘাবড়ে গেলেন নাকি? সাধারণত, রাজ্য সরকারের (Government Of West Bengal) সমস্ত দফতরের উচ্চ পদস্থ আধিকারিকদের প্রয়োজন বুঝে শনি, রবিবার এমনকি অন্যান্য ছুটির (Holiday) দিনগুলিতেও অফিসে যেতে হয়। এবার থেকে সেই তালিকায় জুড়তে চলেছেন রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিভিন্ন সেলের সাধারণ কর্মীরাও। এবার থেকে তাঁদেরও উচ্চ পদস্থ আধিকারিকদের সাহায্য করতে ছুটির দিনেও অফিসে যেতে হবে। সেই মর্মেই বিজ্ঞপ্তি জারি করেছে সংশ্লিষ্ট দফতর।

হঠাৎ কেন এমন পদক্ষেপ?

বৃহস্পতিবার, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, দফতরের উচ্চপদস্থ অফিসারদের শনি এবং রবিবার সহ অন্যান্য ছুটির দিনগুলিতেও বিভিন্ন সরকারি কাজ পরিচালনার জন্য অফিসে হাজির থাকতে হয়। তাই এই ছুটির দিনগুলিতে রোস্টার ভিত্তিতে তাঁদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন সেলের সাধারণ বিভাগের কর্মীদেরকেও অফিসে যেতে হতে পারে।

কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের সচিবের অনুমোদনের পরই দফতরের বিশেষ সচিব এই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সরকারের কাজে যাতে কোনও রকম বিঘ্ন না ঘটে সেজন্যেই ন্যূনতম সংখ্যক কর্মীরা রোস্টার ভিত্তিতে ছুটির দিনগুলিতে অফিসে উপস্থিত থাকবেন। বলে রাখা প্রয়োজন, যেহেতু এই সরকারি দফতরের অধীনে জেলাশাসক থেকে শুরু করে, মহকুমা এমনকি বিডিও দফতর রয়েছে, ফলে আগামী দিনগুলিতে নিচু স্তরের কর্মীদের পালা করে ছুটির দিনে অফিসে যেতে হতে পারে।

অবশ্যই পড়ুন: অপারেশন সিঁদুরে কজন ভারতীয় সেনা জওয়ান শহিদ? প্রথমবার জানাল ভারত

উল্লেখ্য, এর আগে সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল আগামী 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সরকারি দফতর পূর্ণদিবস ছুটি থাকবে। এছাড়াও পহেলা জুলাই ডক্টর বিধান চন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে অর্ধ দিবস ছুটি থাকবে সমস্ত সরকারি প্রতিষ্ঠান।

Leave a Comment