=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে জঙ্গিদের ভিড়! ছিল পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তান যে সন্ত্রাসবাদকে লালন পালন করে সেটাই আরও একবার প্রমাণিত হল! সম্প্রতি না ফেরার দেশে চলে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের (Shoaib Akhtar) দাদা শাহিদ আখতর। এবার তাঁর শেষকৃত্য (Shoaib Akhtar Brother Funeral) ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। কারণ, পাকিস্তান দলের প্রাক্তন সদস্য শোয়েব আখতারের দাদার মরদেহ সমাধিতে নিয়ে যাওয়ার দিন অর্থাৎ শেষকৃত্যতে উপস্থিত ছিলেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবা এবং তার সহযোগী সংগঠন পাকিস্তান মারকাজি মুসলিম লিগের কুখ্যাত জঙ্গিরা। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে জঙ্গিদের ভিড়!

সম্প্রতি ইসলামাবাদের একটি কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হয় প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের দাদার। আর সেই অনুষ্ঠানেই ভিড় করেছিলেন পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর সহ সহযোগী সংগঠনের একাধিক জঙ্গি। এছাড়াও ওই সংগঠন দুটির শীর্ষ নেতারাও এদিন কবরস্থানের কাছে উপস্থিত হয়েছিলেন। PMML এর সাথে যুক্ত একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভাইরাল হয় সেই ভিডিও।

অবশ্যই পড়ুন: বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ! BCB-র সাহায্য বন্ধ করার আবেদনে ICC-কে চিঠি বুলবুলের

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভাইরাল হওয়া ভিডিওটিতে শোয়েবের দাদার শেষকৃত্যের দিন উপস্থিত থাকতে দেখা গিয়েছে পহেলগাঁও জঙ্গি হামলার মাস্টারমাইন্ড সইফুল্লাহ কাসুরিকে। পাকিস্তান মুসলিম লিগের সভাপতি ইনাম উর রহমানকেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে। যা দেখে বোঝাই যাচ্ছে পাকিস্তানের সেলিব্রেটি বিশেষ করে ক্রিকেটারদের সাথে সে দেশের জঙ্গি সংগঠনগুলির বেশ গভীর সম্পর্ক রয়েছে!

উল্লেখ্য, সম্প্রতি দাদার মৃত্যুর খবর জানিয়েছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতার নিজেই। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আমার দাদা আল্লাহর কাছে ফিরে গিয়েছেন। নামাজের স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে।” বলে রাখি, চিরকালই দাদার সাথে সুসম্পর্ক ছিল পাকিস্তান ক্রিকেট দলের একসময়ের ফাস্ট বোলারের।

Leave a Comment