রেডি রাখুন ছাতা! কিছুক্ষণেই অঝোরে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতা: দুপুর গড়াতে না গড়াতেই ফের একবার ঘনিয়ে এলো সমগ্র বাংলার আকাশ। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে (Weather Update) আর মাত্র কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ বাংলার বেশ কিছু জায়গায়। তবে এ ও জানানো হয়েছে সব জায়গায় কিন্তু সমান ভাবে বৃষ্টিপাত হবে না। গত কয়েকদিন ধরে কখনও ভারী, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। ঝলমলে আকাশের মুখ ভার হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। কখনো তাপমাত্রা কমছে তো কখনো আবার তাপমাত্রা বাড়ছে। এটা গরমকাল না বর্ষাকাল বোঝা দায়। যাইহোক, বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃদ্ধি পাবে বলে আশঙ্কা। আজ শনিবার দুপুরে কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া চলুন তা জেনে নেওয়া যাক।

কিছুক্ষণের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস বাংলায়

বিভিন্ন হাওয়া অফিসের তরফে দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলার বেশ কিছু জেলায় ঝমঝমিয়ে অঝোরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রবল বজ্রবিদ্যুৎ আবার ঝড়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গে আজ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েক ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলায়। জানা গিয়েছে, হাওড়া, কলকাতা পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়াও, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমব্যঙ্গের ওপর সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতায় মৌসুমী অক্ষরেখাড়ি এখন উত্তর মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় হয়ে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও উত্তর পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর থাকা ঘূর্ণাবর্তটি এখন উত্তরপূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর অবস্থান করছে। অন্যদিকে আগামী ৩ জুলাইয়ের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সিস্টেমের ফলে ওড়িশা সহ গোটা পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক দুপুরে বা বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এমনিতেই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে জেলাগুলির অবস্থা বেহাল হয়ে রয়েছে জায়গায় জায়গায় নামছে ধস। সেখানে ঘুরতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা। আজ আবার ভারী থেকে অত্যাধিক অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Leave a Comment