বিক্রম ব্যানার্জী, কলকাতা: FIH প্রো লিগে (Hockey) সম্প্রতি পাকিস্তানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে লন্ডনের মাটিতে পশ্চিমের দেশকে 4-3 ব্যবধানে হারিয়েছিল ভারত (India Vs Pakistan)। সেই জয়টা অবশ্য মনের মতো হয়নি ভারতীয় হকি ভক্তদের। তবে এবার পাকিস্তানের বিরুদ্ধে 7-1 ব্যবধানে জিতে একচেটিয়া ক্ষমতা প্রদর্শন করলেন হরমনপ্রীতেরা। বলে রাখা প্রয়োজন, এদিন ভারতের হয়ে পাকিস্তানকে গোল খাইয়েছেন মোট ছয় জন প্লেয়ার।
মাঠে পেয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত!
শুক্রবার, ম্যাচের একেবারে প্রথম থেকেই পাকিস্তানের উপর চাপ বাড়াতে থাকে ভারতের ছেলেরা। তবে নিজেদের সর্বস্ব দিয়ে মাঠ কাঁপালেও প্রথম গোলটা করেছিল পাকিস্তানই। 13 মিনিটের খেলায় প্রথম গোল করে পাকিস্তানকে এগিয়ে দিয়েছিলেন আবু মহম্মদ। পিছিয়ে পড়েছিল ভারত। প্রথম গোল দিয়ে আত্মবিশ্বাস যেন চাগার দিয়ে উঠেছিল পাকিস্তানের। তবে মুহূর্তেই পাকিস্তানের সেই দম্ভ ঘুচিয়ে দেয় ভারত।
খেলা যখন 20 মিনিটে গড়াল গোল করে ম্যাচে সমতা ফেরালো ভারত। এরপর থেকে অবশ্য গোটা ম্যাচ জুড়ে দাপট দেখালো শুধুই ভারত। পাকিস্তান তখন নিজেদের রক্ষণ বাঁচিয়ে খেলার চেষ্টা করছে। 26 মিনিটের মাথায় হরমনপ্রীতের দুরন্ত শটে দ্বিতীয় গোল করে ফেলল ভারত। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। পরবর্তীতে পরপর দুটি পেনাল্টি পেয়েছিল ভারত। 35 মিনিটের মাথায় গোল এলো সেখান থেকে। মুহূর্তের মধ্যেই দেখা গেল ভারত 4-1 ব্যবধানে এগিয়ে গিয়েছে।
অবশ্যই পড়ুন: পারেনি ১৪০ কোটির ভারত, বিশ্বকাপের নকআউটে উঠে ইতিহাস লিখল ৫ লক্ষের কেপ ভার্দে
বলাই বাহুল্য, গতকালের ম্যাচে 5 নম্বর গোল করার পর পাকিস্তানকে আর দাঁড়াতে দেয়নি টিম ইন্ডিয়া। একের পর এক গোল করে প্রতিপক্ষের কালঘাম ছুটিয়ে দিয়েছিল ভারতীয় দল। শেষ মুহূর্তে 43 মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল এবং 54 মিনিটের মাথায় নিজেদের সপ্তম গোল করে পাকিস্তানকে দুরমুশ করল ভারত। আর এই জয়ের ফলে টানা 10 বছরে পাকিস্তানের বিপক্ষে 19 ম্যাচের 19টিতেই অপরাজিত থাকল টিম ইন্ডিয়া।